Dhaka ০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযান: নারী নির্যাতন মামলার আসামিসহ গ্রেফতার ১১

নোয়াখালীর সেনবাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দললমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। রবিবারের (২৬ জুলাই) এই নিয়মিত বিশেষ অভিযানে নারী নির্যাতন মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত, মাদক মামলার সাজাপ্রাপ্ত এবং অন্যান্য অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

​রোববার দিনব্যাপী পরিচালিত অভিযান শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সেনবাগ থানা পুলিশ।

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

​থানা সূত্রে জানা যায়, অভিযানে নারী নির্যাতন মামলার পলাতক আসামি মো. আরিফুল ইসলাম (২৬)-কে গ্রেফতার করা হয়।

​এছাড়াও আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে জিআর পরোয়ানাভুক্ত মো. রনি (২২) এবং সিআর পরোয়ানাভুক্ত জয়নাল আবেদীন (৫৩) ও জয়নুল আবেদীন (৬৫)-কে গ্রেফতার করা হয়।

​মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের রায়ে ১৫ দিনের সাজাপ্রাপ্ত মো. রশিদ (২০) এবং ৬ মাসের সাজাপ্রাপ্ত মো. মাইন উদ্দিন (৪৫)-কে আটক করা হয়।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫

​এর পাশাপাশি মাদক ক্রয়-বিক্রয়ের সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গোলাম সরোয়ার (৫২), মো. নিরব (২২) ও সাজ্জাদ হোসেন প্রকাশ রবিন (২০)-কে এবং ধর্তব্য অপরাধ প্রতিরোধে নিবারণমূলক ব্যবস্থা হিসেবে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মো. মনির হোসেন (১৮) ও আজিজুল হক সবুজ (২৫)-কে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু

​এ বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সরকার জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে সেনবাগ থানা পুলিশের এই ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। গ্রেফতারকৃত সকলকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু

সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযান: নারী নির্যাতন মামলার আসামিসহ গ্রেফতার ১১

আপডেটের সময়: ০৮:৪৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

নোয়াখালীর সেনবাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দললমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। রবিবারের (২৬ জুলাই) এই নিয়মিত বিশেষ অভিযানে নারী নির্যাতন মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত, মাদক মামলার সাজাপ্রাপ্ত এবং অন্যান্য অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

​রোববার দিনব্যাপী পরিচালিত অভিযান শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সেনবাগ থানা পুলিশ।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে ৬'বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি

​থানা সূত্রে জানা যায়, অভিযানে নারী নির্যাতন মামলার পলাতক আসামি মো. আরিফুল ইসলাম (২৬)-কে গ্রেফতার করা হয়।

​এছাড়াও আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে জিআর পরোয়ানাভুক্ত মো. রনি (২২) এবং সিআর পরোয়ানাভুক্ত জয়নাল আবেদীন (৫৩) ও জয়নুল আবেদীন (৬৫)-কে গ্রেফতার করা হয়।

​মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের রায়ে ১৫ দিনের সাজাপ্রাপ্ত মো. রশিদ (২০) এবং ৬ মাসের সাজাপ্রাপ্ত মো. মাইন উদ্দিন (৪৫)-কে আটক করা হয়।

আরও পড়ুনঃ  গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১