Dhaka ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদারীপুরের শিবচরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ঢাকার বিমানবন্দর এলাকা থেকে সেনবাগের আলোচিত আরাফাত ফায়েম হত্যা মামলার ২নং আসামি গ্রেপ্তার সেনবাগে ১৫৩ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত কারবারি গ্রেপ্তার, দুই সেবনকারীর কারাদণ্ড ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন ইউপি সদস্যকে ঘিরে ফেসবুক পোস্ট, তদন্ত চেয়ে থানায় অভিযোগ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা দেশ খণ্ডিত করার ষড়যন্ত্র হলে রুখে দাঁড়াবে জনগণ : মোস্তফা আমীর ফয়সল প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কৌশল ও সুযোগ’ বিষয়ে আয়োজিত পরামর্শ সভা জরুরি সংবাদ সম্মেলনে বিজয়নগরে জুশনে জুলুশের র‍্যালি স্থগিত ঘোষণা চট্টগ্রামে সেনবাগ পেশাজীবী পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নাগরপুর-চৌহালীর নদীভাঙন কবলিত অসহায় মানুষের পাশে ইত্তিহাদুল উলামা ওয়াল হুফফাজ

যমুনা নদীর ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত টাঙ্গাইলের নাগরপুর ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সীমান্তবর্তী সালিমাবাদ ও চরসালিমাবাদ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন আলেম সমাজ দ্বারা পরিচালিত ইত্তিহাদুল উলামা ওয়াল হুফফাজ, নাগরপুর।

শনিবার (১১’জুলাই ২০২৬ খ্রি.) সকালে চরসালিমাবাদ বাজারে আয়োজিত ‘সহায়তা প্রদান কর্মসূচি-২০২৬’-এর আওতায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া একটি জামে মসজিদ পুনঃস্থাপনের জন্যও সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ মালামাল আটক

সংগঠনের সভাপতি মুফতী মো. জহিরুল ইসলাম ফয়েজীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি মাওলানা আল হেলাল উদ্দিন, সহ-সভাপতি মুফতী শহিদুল ইসলাম সিরাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসান, আলহাজ মো. মিরাজুল ইসলাম, হুমায়ুন দেওয়ান, মো. আবাবিল, অধ্যক্ষ (অব.) মো. রুহুল আমিন,
সাংবাদিক আমজাদ হোসেন রতন,সাংবাদিক ডা.এম.এ.মান্নান,
হাফেজ মো. শরিফুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কৌশল ও সুযোগ’ বিষয়ে আয়োজিত পরামর্শ সভা

অনুষ্ঠানে বক্তারা বলেন, নদীভাঙন শুধু মানুষের ঘরবাড়িই কেড়ে নেয় না, বরং তাদের জীবিকা, স্বপ্ন ও ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। তাই মানবিক দায়িত্ববোধ থেকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি সক্ষম মানুষের নৈতিক দায়িত্ব। তারা সরকার, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের বিত্তবানদের নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আরও আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  গাজীপুরে মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় ও সৌহার্দ্য সমাবেশ

সহায়তা গ্রহণকারী আব্দুল মতিন বলেন, “নদীভাঙনে আমার বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটছে। এই নগদ অর্থ ও খাদ্যসামগ্রী আমাদের জন্য অনেক বড় সহায়তা। আল্লাহ ইত্তিহাদুল উলামা ওয়াল হুফফাজের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দান করুন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের চলমান কার্যক্রমের অন্যতম অংশ। ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

মাদারীপুরের শিবচরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

নাগরপুর-চৌহালীর নদীভাঙন কবলিত অসহায় মানুষের পাশে ইত্তিহাদুল উলামা ওয়াল হুফফাজ

আপডেটের সময়: ০৭:২৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

যমুনা নদীর ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত টাঙ্গাইলের নাগরপুর ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সীমান্তবর্তী সালিমাবাদ ও চরসালিমাবাদ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন আলেম সমাজ দ্বারা পরিচালিত ইত্তিহাদুল উলামা ওয়াল হুফফাজ, নাগরপুর।

শনিবার (১১’জুলাই ২০২৬ খ্রি.) সকালে চরসালিমাবাদ বাজারে আয়োজিত ‘সহায়তা প্রদান কর্মসূচি-২০২৬’-এর আওতায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া একটি জামে মসজিদ পুনঃস্থাপনের জন্যও সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  সিঙ্গারবিল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মানিক মিয়ার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা

সংগঠনের সভাপতি মুফতী মো. জহিরুল ইসলাম ফয়েজীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি মাওলানা আল হেলাল উদ্দিন, সহ-সভাপতি মুফতী শহিদুল ইসলাম সিরাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসান, আলহাজ মো. মিরাজুল ইসলাম, হুমায়ুন দেওয়ান, মো. আবাবিল, অধ্যক্ষ (অব.) মো. রুহুল আমিন,
সাংবাদিক আমজাদ হোসেন রতন,সাংবাদিক ডা.এম.এ.মান্নান,
হাফেজ মো. শরিফুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কৌশল ও সুযোগ’ বিষয়ে আয়োজিত পরামর্শ সভা

অনুষ্ঠানে বক্তারা বলেন, নদীভাঙন শুধু মানুষের ঘরবাড়িই কেড়ে নেয় না, বরং তাদের জীবিকা, স্বপ্ন ও ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। তাই মানবিক দায়িত্ববোধ থেকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি সক্ষম মানুষের নৈতিক দায়িত্ব। তারা সরকার, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের বিত্তবানদের নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আরও আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  দেশ খণ্ডিত করার ষড়যন্ত্র হলে রুখে দাঁড়াবে জনগণ : মোস্তফা আমীর ফয়সল