Dhaka ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পবিত্রতার ঠিকানায় যখন নরপিশাচ: সেনবাগে নিজ মেয়েকে দুই বছর ধরে কুপ্রস্তাবের লজ্জিত ইতিহাস দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার প্রত্যাশায় নোয়াখালী সেনবাগে বাপেক্সের নতুন অভিযান পূবালী ব্যাংকের (পিএলসি) উদ্যোগে শিবচরে ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সালথায় হত্যা মামলার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম,পাট কাটতে বাধা,প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ টঙ্গী-কালীগঞ্জ সড়কের পাশে ময়লার ভাগাড় দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী, শিক্ষার্থী ও যাত্রীরা; দ্রুত অপসারণের দাবি সেনবাগে নিখোঁজের চার দিন পর ময়লার ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার সালথায় মাঝারদিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযান: নারী নির্যাতন মামলার আসামিসহ গ্রেফতার ১১ নাগরপুরে এলজিইডি রাস্তার কাজে ঠিকাদার এর বিরুদ্ধে  অনিয়মের অভিযোগ মিরপুর বাজার থেকে ১৮ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

Screenshot

সহিংসতায় না জড়ানোর অঙ্গীকার করে দেশীয় অস্ত্রসস্ত্র জমা দেওয়ার উদ্যোগ নেন ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের ৬টি গ্রামবাসী। ওই ছয় গ্রামবাসীর সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (১০ জুন) বিকেলে মাঝারদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অস্ত্র সমর্পন অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় পুলিশ-প্রশাসন। তবে ছয় গ্রামবাসী দেশীয় অস্ত্র জমা দিয়েছেন মাত্র ২৩ টি। এর মধ্যে ঢাল ১২ টি আর সরকি-টেটা ১১টি।

আরও পড়ুনঃ  পূবালী ব্যাংকের (পিএলসি) উদ্যোগে শিবচরে ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বইছে। স্থানীয় অনেকে বলেছেন, গ্রামবাসী অস্ত্র জমা দেওয়ার নামে পুলিশ ও প্রশাসনের সাথে এক ধরণের প্রতারণা করেছেন। কারণ- মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া, খলিশপট্টি, মুরাটিয়া, নওপাড়া, কাগদী ও বাতাগ্রাম গ্রামে হাজারো দেশীয় অস্ত্র মজুদ রয়েছে। অথচ জমা দিয়েছেন মাত্র ২৩ টি। যদিও অস্ত্র জমাদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ ও প্রশাসন। এবং গ্রামবাসীর এ উদ্যোগকে স্বাগত জানান।

আরও পড়ুনঃ  পবিত্রতার ঠিকানায় যখন নরপিশাচ: সেনবাগে নিজ মেয়েকে দুই বছর ধরে কুপ্রস্তাবের লজ্জিত ইতিহাস

অস্ত্র সমর্পন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ, পুলিশ পরিদর্শক ইন্দ্রজিৎ মল্লিক, সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুনঃ  সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযান: নারী নির্যাতন মামলার আসামিসহ গ্রেফতার ১১

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, মাঝারদিয়া ইউনিয়নের ছয়টি গ্রামের মানুষ স্বেচ্ছায় ২৩টি দেশীয় অস্ত্র জমা দিয়েছেন। যারা স্বেচ্ছায় অস্ত্র জমা দিয়ে আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন, তারা সমাজে ইতিবাচক পরিবর্তনের অগ্রদূত হিসেবে কাজ করেছেন। তাদের এই পদক্ষেপ অন্যদের জন্যও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

পবিত্রতার ঠিকানায় যখন নরপিশাচ: সেনবাগে নিজ মেয়েকে দুই বছর ধরে কুপ্রস্তাবের লজ্জিত ইতিহাস

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

আপডেটের সময়: ১০:০০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সহিংসতায় না জড়ানোর অঙ্গীকার করে দেশীয় অস্ত্রসস্ত্র জমা দেওয়ার উদ্যোগ নেন ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের ৬টি গ্রামবাসী। ওই ছয় গ্রামবাসীর সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (১০ জুন) বিকেলে মাঝারদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অস্ত্র সমর্পন অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় পুলিশ-প্রশাসন। তবে ছয় গ্রামবাসী দেশীয় অস্ত্র জমা দিয়েছেন মাত্র ২৩ টি। এর মধ্যে ঢাল ১২ টি আর সরকি-টেটা ১১টি।

আরও পড়ুনঃ  পূবাইলে হামলা ও ৩০ লাখ টাকা লুটের অভিযোগ: মামলা হলেও দুই সপ্তাহে গ্রেপ্তার নেই

বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বইছে। স্থানীয় অনেকে বলেছেন, গ্রামবাসী অস্ত্র জমা দেওয়ার নামে পুলিশ ও প্রশাসনের সাথে এক ধরণের প্রতারণা করেছেন। কারণ- মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া, খলিশপট্টি, মুরাটিয়া, নওপাড়া, কাগদী ও বাতাগ্রাম গ্রামে হাজারো দেশীয় অস্ত্র মজুদ রয়েছে। অথচ জমা দিয়েছেন মাত্র ২৩ টি। যদিও অস্ত্র জমাদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ ও প্রশাসন। এবং গ্রামবাসীর এ উদ্যোগকে স্বাগত জানান।

আরও পড়ুনঃ  দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার প্রত্যাশায় নোয়াখালী সেনবাগে বাপেক্সের নতুন অভিযান