Dhaka ০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

বাহুবলে মাদক সেবন: মোবাইল কোর্টে এক ব্যক্তির কারাদণ্ড

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের দায়ে মো. উমায়েদ চৌধুরী (৪৫) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আরও পড়ুনঃ  মাদক ছেড়ে স্কাউটিং করি: ডিমলায় ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ সম্পন্ন

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত উমায়েদ চৌধুরী উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুফিয়াবাদ গ্রামের মৃত আব্দুল মতিন চৌধুরীর ছেলে।

আরও পড়ুনঃ  নেচার পালস প্রকল্পের আওতায় বরগুনায় CEA ও PGI বিষয়ে সক্ষমতা বৃদ্ধি করল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবন করে এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ করায় তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে ৬'বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি

অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এ সময় স্থানীয় জনতা ও বাহুবল থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে।

Tag :
জনপ্রিয় পোস্ট

মাদক ছেড়ে স্কাউটিং করি: ডিমলায় ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ সম্পন্ন

বাহুবলে মাদক সেবন: মোবাইল কোর্টে এক ব্যক্তির কারাদণ্ড

আপডেটের সময়: ০৬:৩৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের দায়ে মো. উমায়েদ চৌধুরী (৪৫) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত উমায়েদ চৌধুরী উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুফিয়াবাদ গ্রামের মৃত আব্দুল মতিন চৌধুরীর ছেলে।

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট