Dhaka ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পূবাইলে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলার ঘটনায় আটক ১ শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় অভিযান: নারী মাদক কারবারি গ্রেফতার, সহযোগী পলাতক বরগুনায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৭ জন প্রাথমিকভাবে মনোনীত সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমানে মাদকদ্রব্য আটক শ্রীমঙ্গলে ‘হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থা’র নতুন কমিটি গঠন বিএনপি সরকারের প্রত্যাশা-প্রাপ্তির আলোচনা সভায় বিশেষ অতিথি জননেতা মোঃ আতিকুর রহমান আতিক এর সরব উপস্থিতি আসন্ন সিংগারবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ  মনিরুজ্জামান ভুইয়া মিন্টুর নির্বাচনী প্রস্তুতি সভা শ্রীমঙ্গলে মাদক ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পর্তুগালে আসার ১৫ দিনের মাথায় প্রাণ গেল টাঙ্গাইলের রাম প্রসাদের শ্রীমঙ্গলের মেয়ে যুক্তরাজ্যের কাউন্সিলর হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন

শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় অভিযান: নারী মাদক কারবারি গ্রেফতার, সহযোগী পলাতক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের আরামবাগ আবাসিক এলাকায় এক মধ্যরাতকালীন মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ময়না রবিদাস (৫৭) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তার সহযোগী সাগর রবিদাস কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ মে (২০২৬) দিবাগত মধ্যরাতে শ্রীমঙ্গল থানাধীন আরামবাগ আবাসিক এলাকার উকিল বাড়ী রোডে এই বিশেষ অভিযান চালানো হয়।
মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ রাশেদুজ্জামান-এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মাসুদুর রহমান তালুকাদারের নেতৃত্বে একটি বিশেষ রেডিং টিম এই অভিযান পরিচালনা করে। দলটির মাঠ পর্যায়ের নেতৃত্বে ছিলেন পরিদর্শক অমর কুমার সেন।
অভিযান চলাকালীন সময়ে পরিদর্শক অমর কুমার সেনের নেতৃত্বাধীন টিমটি উকিল বাড়ী রোডের সন্দেহভাজন এলাকাটি চারপাশ থেকে ঘেরাও করে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মূল আসামিদের একজন, সাগর রবিদাস দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় ময়না রবিদাসও পালানোর চেষ্টা করলে রেডিং টিমের সদস্যরা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং আটক করতে সক্ষম হয়।
মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেফতারকৃত নারী মাদক কারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই অঞ্চলের মাদক সিন্ডিকেট ও তাদের নেটওয়ার্ক সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদেরও নজরদারিতে রাখা হয়েছে এবং পর্যায়ক্রমে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শ্রীমঙ্গল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি সাগর রবিদাসকে গ্রেফতারের চেষ্টা ও মাদকের উৎস সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলের মেয়ে যুক্তরাজ্যের কাউন্সিলর হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন
Tag :
জনপ্রিয় পোস্ট

পূবাইলে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলার ঘটনায় আটক ১

শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় অভিযান: নারী মাদক কারবারি গ্রেফতার, সহযোগী পলাতক

আপডেটের সময়: ১১:৪০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের আরামবাগ আবাসিক এলাকায় এক মধ্যরাতকালীন মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ময়না রবিদাস (৫৭) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তার সহযোগী সাগর রবিদাস কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ মে (২০২৬) দিবাগত মধ্যরাতে শ্রীমঙ্গল থানাধীন আরামবাগ আবাসিক এলাকার উকিল বাড়ী রোডে এই বিশেষ অভিযান চালানো হয়।
মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ রাশেদুজ্জামান-এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মাসুদুর রহমান তালুকাদারের নেতৃত্বে একটি বিশেষ রেডিং টিম এই অভিযান পরিচালনা করে। দলটির মাঠ পর্যায়ের নেতৃত্বে ছিলেন পরিদর্শক অমর কুমার সেন।
অভিযান চলাকালীন সময়ে পরিদর্শক অমর কুমার সেনের নেতৃত্বাধীন টিমটি উকিল বাড়ী রোডের সন্দেহভাজন এলাকাটি চারপাশ থেকে ঘেরাও করে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মূল আসামিদের একজন, সাগর রবিদাস দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় ময়না রবিদাসও পালানোর চেষ্টা করলে রেডিং টিমের সদস্যরা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং আটক করতে সক্ষম হয়।
মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেফতারকৃত নারী মাদক কারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই অঞ্চলের মাদক সিন্ডিকেট ও তাদের নেটওয়ার্ক সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদেরও নজরদারিতে রাখা হয়েছে এবং পর্যায়ক্রমে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শ্রীমঙ্গল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি সাগর রবিদাসকে গ্রেফতারের চেষ্টা ও মাদকের উৎস সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

আরও পড়ুনঃ  সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) স্মরণে বালাকোট সম্মেলন অনুষ্ঠিত