Dhaka ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন রাজস্থলীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত শিবচরে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫ শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা পেল ২১ শিক্ষা প্রতিষ্ঠান টাঙ্গাইলে মরহুম ফরিদ সিকদার সৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজিত শিবচরে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.  আব্দুল হামিদ নাগরপুরে ১২০’পিচ ইয়াবাসহ ২জন ব‍্যবসায়ী গ্রেফতার ১১’দলের লং মার্চ টাঙ্গাইলে সভাস্থল পরিদর্শন করলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাহুবল থেকে সিএনজিসহ নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়ার লাশ নবীগঞ্জ থেকে উদ্ধার সেনবাগে পুলিশের ৭ চেকপোস্ট, কড়া নজরদারি

বিজয়নগরে দীর্ঘ ১৬ বছর পর ফ্রান্স থেকে নিজ গ্রামে ফিরলেন প্রবাসী মোহাম্মদ মমিন রনি

দীর্ঘ ১৬ বছর প্রবাসজীবন কাটানোর পর ফ্রান্স থেকে নিজ জন্মভূমিতে ফিরেছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের কৃতিসন্তান প্রবাসী মোহাম্মদ মমিন রনি। নিজের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে তিনি হেলিকপ্টারযোগে গ্রামের মাটিতে পৌঁছালে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

আজ দুপুর প্রায় ১টায় ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে আসা হেলিকপ্টারটি সিঙ্গারবিল বাজারের পশ্চিম পাশে নির্ধারিত একটি মাঠে অবতরণ করে। এ সময় হেলিকপ্টারটি এক নজর দেখতে এবং প্রবাসী রনিকে স্বাগত জানাতে আশপাশের কয়েক শতাধিক মানুষ সেখানে ভিড় জমায়। গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে শিশু-কিশোর, যুবক ও বয়োজ্যেষ্ঠদের মাঝেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আরও পড়ুনঃ  নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.  আব্দুল হামিদ

স্থানীয়রা জানান, গ্রামের ইতিহাসে এমন দৃশ্য খুব কমই দেখা গেছে। হেলিকপ্টারযোগে গ্রামের মাটিতে প্রিয় সন্তানের ফিরে আসা যেন পুরো এলাকাবাসীর জন্য এক আনন্দঘন ও স্মরণীয় মুহূর্তে পরিণত হয়।

মোহাম্মদ মমিন রনি, হাজী মোহাম্মদ আব্দুর রহিম মিয়া ও সালেহা বেগমের সন্তান। চার ছেলে ও দুই মেয়ের মধ্যে তিনি পরিবারের ছোট ছেলে। দীর্ঘ ১৬ বছর পর সন্তানকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার বাবা-মা, ভাই-বোন ও আত্মীয়-স্বজন।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে মরহুম ফরিদ সিকদার সৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজিত

প্রবাসী রনির বাবা হাজী মোহাম্মদ আব্দুর রহিম মিয়া সাংবাদিকদের জানান, “দীর্ঘদিন পর ছেলেকে কাছে পেয়ে আমাদের আনন্দের শেষ নেই। তবে আজ যদি তার মা বেঁচে থাকতো তাহলে হইতো এই মুহূর্তে আরো অনেক বেশি খুশি হতাম আজ ১৬ বছর পর সন্তানকে দেখে যে চোখের পানি ঝরছে, তা কোনো কষ্টের নয়—এটি শুধুই আনন্দের অশ্রু। আল্লাহর কাছে শুকরিয়া, এতদিন পর আমার সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পেরেছি।”

আরও পড়ুনঃ  শিবচরে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান

এদিকে, প্রবাসী মমিন রনির আগমনকে ঘিরে পুরো কাশিনগর গ্রামে ছিল উৎসবের আমেজ। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী তাকে ফুল ও শুভেচ্ছায় বরণ করে নেন। স্থানীয়দের মতে, প্রবাসজীবনের দীর্ঘ সংগ্রামের পর নিজের শিকড়ে ফিরে আসার এই ঘটনা ভবিষ্যতেও এলাকার মানুষের কাছে এক অনুপ্রেরণার গল্প হয়ে থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন

বিজয়নগরে দীর্ঘ ১৬ বছর পর ফ্রান্স থেকে নিজ গ্রামে ফিরলেন প্রবাসী মোহাম্মদ মমিন রনি

আপডেটের সময়: ০৯:৩৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

দীর্ঘ ১৬ বছর প্রবাসজীবন কাটানোর পর ফ্রান্স থেকে নিজ জন্মভূমিতে ফিরেছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের কৃতিসন্তান প্রবাসী মোহাম্মদ মমিন রনি। নিজের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে তিনি হেলিকপ্টারযোগে গ্রামের মাটিতে পৌঁছালে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

আজ দুপুর প্রায় ১টায় ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে আসা হেলিকপ্টারটি সিঙ্গারবিল বাজারের পশ্চিম পাশে নির্ধারিত একটি মাঠে অবতরণ করে। এ সময় হেলিকপ্টারটি এক নজর দেখতে এবং প্রবাসী রনিকে স্বাগত জানাতে আশপাশের কয়েক শতাধিক মানুষ সেখানে ভিড় জমায়। গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে শিশু-কিশোর, যুবক ও বয়োজ্যেষ্ঠদের মাঝেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আরও পড়ুনঃ  নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.  আব্দুল হামিদ

স্থানীয়রা জানান, গ্রামের ইতিহাসে এমন দৃশ্য খুব কমই দেখা গেছে। হেলিকপ্টারযোগে গ্রামের মাটিতে প্রিয় সন্তানের ফিরে আসা যেন পুরো এলাকাবাসীর জন্য এক আনন্দঘন ও স্মরণীয় মুহূর্তে পরিণত হয়।

মোহাম্মদ মমিন রনি, হাজী মোহাম্মদ আব্দুর রহিম মিয়া ও সালেহা বেগমের সন্তান। চার ছেলে ও দুই মেয়ের মধ্যে তিনি পরিবারের ছোট ছেলে। দীর্ঘ ১৬ বছর পর সন্তানকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার বাবা-মা, ভাই-বোন ও আত্মীয়-স্বজন।

আরও পড়ুনঃ  নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন

প্রবাসী রনির বাবা হাজী মোহাম্মদ আব্দুর রহিম মিয়া সাংবাদিকদের জানান, “দীর্ঘদিন পর ছেলেকে কাছে পেয়ে আমাদের আনন্দের শেষ নেই। তবে আজ যদি তার মা বেঁচে থাকতো তাহলে হইতো এই মুহূর্তে আরো অনেক বেশি খুশি হতাম আজ ১৬ বছর পর সন্তানকে দেখে যে চোখের পানি ঝরছে, তা কোনো কষ্টের নয়—এটি শুধুই আনন্দের অশ্রু। আল্লাহর কাছে শুকরিয়া, এতদিন পর আমার সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পেরেছি।”

আরও পড়ুনঃ  নাগরপুরে ১২০'পিচ ইয়াবাসহ ২জন ব‍্যবসায়ী গ্রেফতার