Dhaka ১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিক্ষার্থী-শিক্ষকদের আনন্দে মুখর ছাতিয়ানী আলিম মাদ্রাসার নৌ-ভ্রমণ যমুনা সেতু সংযোগ সড়ক থেকে ফেঞ্চুগঞ্জ প্রকল্প: ১৩ কোটি ৬২ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগে আলোচিত মামলা বর্ণাঢ্য আয়োজনে শিবচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৬ মাসের কারাদণ্ড সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছরে বিএনপি, শুভেচ্ছা ইউসুফ মিয়ার শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা ও ভূমির মালিকানার দাবি শিবচরে সাংবাদিক সাইফুল ইসলামের বাড়ি ও দোকানে দুর্ধর্ষ চুরি ছেলের শিলের আঘাতে প্রাণ গেলো বাবার বরগুনার আমতলীতে নবনির্মিত ৯ কোটি টাকার রাস্তায় ধ্বস ক্ষতিগ্রস্ত জনগন

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় শিবচরের ৪৩২টি কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্ভোধন

মাদারীপুরের শিবচর উপজেলায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন হয়েছে। টিকা কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার ২০শে এপ্রিল উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইপি আই ভবনে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম ইবনে মিজান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাতিমা মাহ্জাবীন।

আরও পড়ুনঃ  সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছরে বিএনপি, শুভেচ্ছা ইউসুফ মিয়ার

এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইব্রাহিম হোসেন, এমওডিসি ডাঃ তরিকুল ইসলাম, ইপিআই কর্মকর্তা মোঃ সাইদুর রহমানসহ উপজেলা স্বাস্থ্য দপ্তরের অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মকর্তা – কর্মচারীবৃন্দ।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ ক্যাম্পেইনের আওতায় মোট ৩১ হাজার ৪৯৬ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে মোট ২ হাজার ৫০০ ভায়াল ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। পুরো উপজেলায় ৪৩২টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

আরও পড়ুনঃ  শিবচরে সাংবাদিক সাইফুল ইসলামের বাড়ি ও দোকানে দুর্ধর্ষ চুরি

প্রথম দিনে উপজেলার ৮টি ইউনিয়নে কার্যক্রম শুরু হয়েছে এবং আজকের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৮৯ জন শিশুকে টিকা প্রদান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ রোগ। সময়মতো টিকাদানের মাধ্যমে এসব রোগ প্রতিরোধ সম্ভব। তাই সকল অভিভাবককে নির্ধারিত সময় অনুযায়ী তাদের শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাতিমা মাহজাবিন বলেন, ধাপে ধাপে পুরো উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হবে এবং শতভাগ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যেই এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

Tag :

শিক্ষার্থী-শিক্ষকদের আনন্দে মুখর ছাতিয়ানী আলিম মাদ্রাসার নৌ-ভ্রমণ

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় শিবচরের ৪৩২টি কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্ভোধন

আপডেটের সময়: ০২:১৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মাদারীপুরের শিবচর উপজেলায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন হয়েছে। টিকা কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার ২০শে এপ্রিল উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইপি আই ভবনে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম ইবনে মিজান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাতিমা মাহ্জাবীন।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা ও ভূমির মালিকানার দাবি

এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইব্রাহিম হোসেন, এমওডিসি ডাঃ তরিকুল ইসলাম, ইপিআই কর্মকর্তা মোঃ সাইদুর রহমানসহ উপজেলা স্বাস্থ্য দপ্তরের অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মকর্তা – কর্মচারীবৃন্দ।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ ক্যাম্পেইনের আওতায় মোট ৩১ হাজার ৪৯৬ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে মোট ২ হাজার ৫০০ ভায়াল ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। পুরো উপজেলায় ৪৩২টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

আরও পড়ুনঃ  বর্ণাঢ্য আয়োজনে শিবচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত