Dhaka ০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সালথায় প্রস্তুতি সভা ​সেনবাগে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শিবচরে আধুনিক ৪তলা ডাকবাংলো ভবনের শুভ উদ্বোধন ও মহিলাদের মাঝে সনদ-আর্থিক সহায়তা প্রদান প্লাস্টিক ব্যবসায়ী সমিতির সভাপতি পদে প্রার্থী ফায়সাল হোসেন রবিউল দেবীগঞ্জে মসজিদে সিজদায় থাকা অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সালথা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: যুবলীগের পদ অস্বীকার ইসলামী আন্দোলন নেতার কাপাসিয়ায়  এমপি’র প্রচেষ্টায় ৫০ জন অসহায় প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ সালথায় পূজামণ্ডপের ১৫০ ফুট রাস্তা নির্মাণ, প্রশংসায় যুবদল নেতা এনায়েত হোসেন নাগরপুরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার করেছে এসআরবি সরকারিভাবে নিবন্ধিত হলো “বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতি”

রাজবাড়ীর সদরে পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর পদ্মা নদী থেকে নিখোঁজ এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১২ এপ্রিল) সকালে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকা সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিকশাচালকের নাম লিটন খা (৫০)। তিনি সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর এলাকার আক্কাছ আলী খার ছেলে।

আরও পড়ুনঃ  সালথা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: যুবলীগের পদ অস্বীকার ইসলামী আন্দোলন নেতার

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে একটি জ্যাকেট পরে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন লিটন। যাওয়ার সময় তিনি বলে যান যে, ভাড়া নিয়ে দূরে যাচ্ছেন এবং ফিরতে দেরি হবে।
রবিবার ভোরে পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। রাজবাড়ী থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সালথায় প্রস্তুতি সভা
Tag :
জনপ্রিয় পোস্ট

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সালথায় প্রস্তুতি সভা

রাজবাড়ীর সদরে পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৮:৫৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

রাজবাড়ীর পদ্মা নদী থেকে নিখোঁজ এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১২ এপ্রিল) সকালে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকা সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিকশাচালকের নাম লিটন খা (৫০)। তিনি সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর এলাকার আক্কাছ আলী খার ছেলে।

আরও পড়ুনঃ  সরকারিভাবে নিবন্ধিত হলো “বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতি”

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে একটি জ্যাকেট পরে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন লিটন। যাওয়ার সময় তিনি বলে যান যে, ভাড়া নিয়ে দূরে যাচ্ছেন এবং ফিরতে দেরি হবে।
রবিবার ভোরে পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। রাজবাড়ী থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ গ্রেপ্তার-৫ মাদক সম্রাটদের ছাড়িয়ে নিতে বিএনপির নেতার চেষ্টা