Dhaka ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

বাহুবলের ডুমগাঁও গ্রামে নদীভাঙ্গনে বসতভিটা বিলীন

হবিগঞ্জের বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডুমগাঁও গ্রামে ভয়াবহ নদীভাঙনে বিপর্যস্ত হয়ে পড়েছে অসংখ্য পরিবার। প্রতিদিনই একটু একটু করে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বসতভিটা, ফসলি জমি ও জীবিকার শেষ আশ্রয়।

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে চলমান ভাঙনে গ্রামের বহু পরিবার ইতোমধ্যে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। নতুন করে ভাঙনের তীব্রতা বাড়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী মানুষজন। অনেকেই ঘরবাড়ি সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন, আবার কেউ কেউ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

আরও পড়ুনঃ  গজারিয়া বাজার লিটিল স্টার কিন্ডার গার্টেনে সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ডুমগাঁওবাসী গভীর উদ্বেগ ও কষ্টের সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বিশেষভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে করাঙ্গী নদী ভাঙন রোধ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা যায়।

আরও পড়ুনঃ  মা ইলিশ রক্ষায় ২২ দিন নদীতে জাল না ফেলার আহ্বান প্রতিমন্ত্রীর, শিবচরে ১৫১ জেলেকে চাল বিতরণ

স্থানীয়দের ভাষ্য, এটি কেবল একটি গ্রামের সমস্যা নয়; বরং একটি মানবিক বিপর্যয়ে রূপ নিচ্ছে। এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

Tag :
জনপ্রিয় পোস্ট

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

বাহুবলের ডুমগাঁও গ্রামে নদীভাঙ্গনে বসতভিটা বিলীন

আপডেটের সময়: ০৩:১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬