Dhaka ০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কৌশল ও সুযোগ’ বিষয়ে আয়োজিত পরামর্শ সভা জরুরি সংবাদ সম্মেলনে বিজয়নগরে জুশনে জুলুশের র‍্যালি স্থগিত ঘোষণা চট্টগ্রামে সেনবাগ পেশাজীবী পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শিবচরে মাকে হত্যার পর নদীতে ফেলে দেওয়া শিশু আবিরের লাশ ৫ দিন পর উদ্ধার কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, আহত ৫ শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার বেপারী গ্রেপ্তার শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ মালামাল আটক সিঙ্গারবিল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মানিক মিয়ার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা সেনবাগে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা: রাত ৮টার পরও খোলা থাকছে দোকানপাট গাজীপুরে মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় ও সৌহার্দ্য সমাবেশ

বাহুবলে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের বাহুবলে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি মারুফ মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে Rapid Action Battalion (র‍্যাব-৯)। অভিযানের ১২ ঘণ্টার মধ্যেই তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মারুফ মিয়াকে গ্রেপ্তার করা হয়। সে চুনারুঘাট উপজেলার করিমপুর গ্রামের মৃত হুসেন আলীর ছেলে।

আরও পড়ুনঃ  শিবচরে মাকে হত্যার পর নদীতে ফেলে দেওয়া শিশু আবিরের লাশ ৫ দিন পর উদ্ধার

অভিযোগ রয়েছে, ভুক্তভোগী ছাত্রী বাহুবল উপজেলার লাকুড়ীপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত মারুফ মিয়া আত্মীয়তার সূত্রে প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করত। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করে। পরে গত বছরের ২২ জুন রাতে ভুক্তভোগী ঘরের বাইরে গেলে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ  জরুরি সংবাদ সম্মেলনে বিজয়নগরে জুশনে জুলুশের র‍্যালি স্থগিত ঘোষণা

পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে বিয়ের প্রতিশ্রুতি দিলেও নানা টালবাহানায় তা এড়িয়ে যায় অভিযুক্ত। এ ঘটনায় ভুক্তভোগী মামলা দায়ের করলে র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  গাজীপুরে মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় ও সৌহার্দ্য সমাবেশ

গ্রেপ্তারকৃত মারুফ মিয়াকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কৌশল ও সুযোগ’ বিষয়ে আয়োজিত পরামর্শ সভা

বাহুবলে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেটের সময়: ১০:০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

হবিগঞ্জের বাহুবলে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি মারুফ মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে Rapid Action Battalion (র‍্যাব-৯)। অভিযানের ১২ ঘণ্টার মধ্যেই তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মারুফ মিয়াকে গ্রেপ্তার করা হয়। সে চুনারুঘাট উপজেলার করিমপুর গ্রামের মৃত হুসেন আলীর ছেলে।

আরও পড়ুনঃ  গাজীপুরে মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় ও সৌহার্দ্য সমাবেশ

অভিযোগ রয়েছে, ভুক্তভোগী ছাত্রী বাহুবল উপজেলার লাকুড়ীপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত মারুফ মিয়া আত্মীয়তার সূত্রে প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করত। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করে। পরে গত বছরের ২২ জুন রাতে ভুক্তভোগী ঘরের বাইরে গেলে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সিঙ্গারবিল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মানিক মিয়ার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা