Dhaka ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মসলিন কটন মিল শ্রমিকদের বকেয়া পাওনা নিয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ গাজীপুরে ৯ কেন্দ্রে বাউবির পরীক্ষা, অংশ নিচ্ছেন ৯ হাজার ৫৮০ পরীক্ষার্থী শ্রীমঙ্গলে পারাবত এক্সপ্রেসের ধাক্কায় নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি শিবচরে বিড়ালের কামড়-আঁচড়ে বাড়ছে রোগী, আগস্টে চিকিৎসা নিয়েছেন ১১৮০ টাঙ্গাইলের পথসভার স্থান পরিদর্শন করেন ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে আসামীসহ ১০ টন ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ শরতের ছোঁয়ায় শিবচরের চরে সাদা মেঘের সাথে মিতালি কাশফুলের শিবচরে পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত সিলেটে রেলওয়ের টিকিট কালোবাজারি: আরএনবির ২ সদস্য আটক, জব্দ মোবাইল ও টিকিট ১৯ তারিখের লং মার্চ জনসমুদ্রের উপর দিয়ে টাঙ্গাইল অতিক্রম করবে ইনশাআল্লাহ : আহসান হাবীব মাসুদ

মসলিন কটন মিল শ্রমিকদের বকেয়া পাওনা নিয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শরিফুল আলমের সঙ্গে সাক্ষাৎ করে ঐতিহ্যবাহী মসলিন কটন মিলের শ্রমিকদের দীর্ঘদিনের বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য পাওনা দ্রুত পরিশোধের দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

গণফোরাম ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, সম্প্রতি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে মসলিন কটন মিলের শ্রমিকদের দীর্ঘদিনের বকেয়া ও অন্যান্য পাওনা পরিশোধের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় শ্রমিকদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  শিবচরে বিড়ালের কামড়-আঁচড়ে বাড়ছে রোগী, আগস্টে চিকিৎসা নিয়েছেন ১১৮০

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির নেতা মো. দেলোয়ার হোসেন, গণফোরাম ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, গণফোরাম খিলক্ষেত থানার সভাপতি মো. সোহেল মিয়া, গণফোরাম গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ও মসলিন কটন মিল শ্রমিক সংগ্রাম পরিষদের সভাপতি মো. রোমান সরকারসহ সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে পারাবত এক্সপ্রেসের ধাক্কায় নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি

নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য পাওনা না পাওয়ায় মসলিন কটন মিলের শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত পাওনা পরিশোধের মাধ্যমে তাদের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের পথসভার স্থান পরিদর্শন করেন ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ

মন্ত্রী মো. শরিফুল আলম শ্রমিকদের পাওনা-সংক্রান্ত বিষয়টি গুরুত্বসহকারে শোনেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান।

জনপ্রিয় পোস্ট

মসলিন কটন মিল শ্রমিকদের বকেয়া পাওনা নিয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মসলিন কটন মিল শ্রমিকদের বকেয়া পাওনা নিয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

আপডেটের সময়: ০৭:৪১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শরিফুল আলমের সঙ্গে সাক্ষাৎ করে ঐতিহ্যবাহী মসলিন কটন মিলের শ্রমিকদের দীর্ঘদিনের বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য পাওনা দ্রুত পরিশোধের দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

গণফোরাম ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, সম্প্রতি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে মসলিন কটন মিলের শ্রমিকদের দীর্ঘদিনের বকেয়া ও অন্যান্য পাওনা পরিশোধের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় শ্রমিকদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  শরতের ছোঁয়ায় শিবচরের চরে সাদা মেঘের সাথে মিতালি কাশফুলের