
“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিবচরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
মঙ্লবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলার ময়না কাটা অডিটরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোসের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) সৈয়দাতুন্নেছা রূপা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বেল্লাল হোসেন, উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ তপন কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর হক, উপজেলক সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে হাবিবা উর্মি ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আসাদুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দেশের প্রতিটি নাগরিকের জন্য শিক্ষার আলো পৌঁছে দেওয়া এবং স্বাক্ষরতার হার শতভাগে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন।

মাসুম হাওলাদার,মাদারীপুর প্রতিনিধি : 














