Dhaka ০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

শ্রীমঙ্গলের হাইল হাওরের রাউয়া বিলে পরিত্যক্ত জালের নির্মম ফাঁদে অজগরের মৃত্যু

মাছ ধরার ফেলে রাখা একটি পরিত্যক্ত জালই কেড়ে নিল একটি অজগর সাপের প্রাণ। দীর্ঘ সময় জালের ফাঁদে আটকে থেকে অসহায়ভাবে মৃত্যুর সঙ্গে লড়াই করলেও শেষ পর্যন্ত বাঁচানো গেল না সাপটিকে। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের রউয়া বিলে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে স্থানীয় বাসিন্দা রাজা মিয়া রউয়া বিলে মাছ ধরতে গিয়ে পরিত্যক্ত একটি জালের মধ্যে একটি অজগর সাপকে আটকে থাকতে দেখেন। সাপটি তখন অত্যন্ত দুর্বল ও মুমূর্ষু অবস্থায় ছিল। বিষয়টি তিনি দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর অজগর সাপটিকে জালের ফাঁদ থেকে উদ্ধার করেন। তবে দীর্ঘ সময় জালে আটকে থাকায় সাপটির শারীরিক অবস্থা ছিল সংকটাপন্ন। পরে দ্রুত চিকিৎসার জন্য সাপটিকে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভেটেরিনারি সার্জন ডা. আনোয়ারুল ইসলাম প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে অজগর সাপটিকে মৃত ঘোষণা করেন। এরপর বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মৃত অজগর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  যশোরে ১২'বছরের মাদ্রাসা ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ: গ্রেপ্তার শিক্ষক
Tag :
জনপ্রিয় পোস্ট

ছাত্রদল থেকে স্বেচ্ছাসেবক দল, রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা পনির খন্দকারের

শ্রীমঙ্গলের হাইল হাওরের রাউয়া বিলে পরিত্যক্ত জালের নির্মম ফাঁদে অজগরের মৃত্যু

আপডেটের সময়: ০৭:৫৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

মাছ ধরার ফেলে রাখা একটি পরিত্যক্ত জালই কেড়ে নিল একটি অজগর সাপের প্রাণ। দীর্ঘ সময় জালের ফাঁদে আটকে থেকে অসহায়ভাবে মৃত্যুর সঙ্গে লড়াই করলেও শেষ পর্যন্ত বাঁচানো গেল না সাপটিকে। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের রউয়া বিলে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে স্থানীয় বাসিন্দা রাজা মিয়া রউয়া বিলে মাছ ধরতে গিয়ে পরিত্যক্ত একটি জালের মধ্যে একটি অজগর সাপকে আটকে থাকতে দেখেন। সাপটি তখন অত্যন্ত দুর্বল ও মুমূর্ষু অবস্থায় ছিল। বিষয়টি তিনি দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন।

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর অজগর সাপটিকে জালের ফাঁদ থেকে উদ্ধার করেন। তবে দীর্ঘ সময় জালে আটকে থাকায় সাপটির শারীরিক অবস্থা ছিল সংকটাপন্ন। পরে দ্রুত চিকিৎসার জন্য সাপটিকে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভেটেরিনারি সার্জন ডা. আনোয়ারুল ইসলাম প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে অজগর সাপটিকে মৃত ঘোষণা করেন। এরপর বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মৃত অজগর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার মূল আসামি গ্রেফতার করেছে এসআরবি