Dhaka ১১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, আহত ৫ শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার বেপারী গ্রেপ্তার শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ মালামাল আটক সিঙ্গারবিল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মানিক মিয়ার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা সেনবাগে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা: রাত ৮টার পরও খোলা থাকছে দোকানপাট গাজীপুরে মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় ও সৌহার্দ্য সমাবেশ দক্ষিণ আফ্রিকায় জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালনের নির্দেশ পরিবেশ রক্ষায় কালীগঞ্জে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো ১,৭০০ চারা  বরগুনা জেলার তালতলী থানা থেকে একটি চায়না পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি সহ পাঁচ জন গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল

গণভোটের রায় বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে টাঙ্গাইলে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট।

শনিবার (৪’জুলাই ২৬খ্রি.) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মিছিলপূর্ব সমাবেশ শেষে গণমিছিলটি শুরু হয়। গণমিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে নিরালা মোড়, ভিক্টোরিয়া রোড, পুরাতন বাসস্ট্যান্ড, টাঙ্গাইল- ময়নমসিংহ মহাসড়ক, রেজিস্ট্রি পাড়া হয়ে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

টাঙ্গাইল জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি হোসনি মোবারক বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবীর, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা কামরুল হাসান, এনসিপির জেলা সেক্রেটারি মাসুদুর রহমান রাসেল, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি শফিকুল ইসলাম খান,শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, দেশের আপামর ছাত্র-জনতার আন্দোলন ও শহীদদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। যে ফ্যাসিবাদের পতনে আপনারা (বিএনপি) কোনও আন্দোলনই সংগঠিত করতে পারেন নি। অথচ ক্ষমতায় বসে এখন জুলাই আন্দোলনে শহীদদের রক্তের সাথে বেঈমানি করে বলছেন জুলাই সনদ, গণভোটের কথা স্বীকার করেছেন নির্বাচনের জন্য। নির্বাচন শেষ, ক্ষমতায় বসেছেন আর এখন বলছেন গণভোটের রায় মানেন না। অনতিবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণও আপনাদের মানবে না। রাষ্ট্রের সকল ক্ষেত্রে গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করুন। জ্বালানি ও বিদ্যুতের দাম কমিয়ে জনগণকে স্বস্তি দিন।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, আহত ৫

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে। ৩০ জুন মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার।

আরও পড়ুনঃ  দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালনের নির্দেশ
Tag :
জনপ্রিয় পোস্ট

কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, আহত ৫

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল

আপডেটের সময়: ০৫:৩২:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে টাঙ্গাইলে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট।

শনিবার (৪’জুলাই ২৬খ্রি.) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মিছিলপূর্ব সমাবেশ শেষে গণমিছিলটি শুরু হয়। গণমিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে নিরালা মোড়, ভিক্টোরিয়া রোড, পুরাতন বাসস্ট্যান্ড, টাঙ্গাইল- ময়নমসিংহ মহাসড়ক, রেজিস্ট্রি পাড়া হয়ে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

টাঙ্গাইল জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি হোসনি মোবারক বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবীর, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা কামরুল হাসান, এনসিপির জেলা সেক্রেটারি মাসুদুর রহমান রাসেল, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি শফিকুল ইসলাম খান,শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, দেশের আপামর ছাত্র-জনতার আন্দোলন ও শহীদদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। যে ফ্যাসিবাদের পতনে আপনারা (বিএনপি) কোনও আন্দোলনই সংগঠিত করতে পারেন নি। অথচ ক্ষমতায় বসে এখন জুলাই আন্দোলনে শহীদদের রক্তের সাথে বেঈমানি করে বলছেন জুলাই সনদ, গণভোটের কথা স্বীকার করেছেন নির্বাচনের জন্য। নির্বাচন শেষ, ক্ষমতায় বসেছেন আর এখন বলছেন গণভোটের রায় মানেন না। অনতিবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণও আপনাদের মানবে না। রাষ্ট্রের সকল ক্ষেত্রে গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করুন। জ্বালানি ও বিদ্যুতের দাম কমিয়ে জনগণকে স্বস্তি দিন।

আরও পড়ুনঃ  গাজীপুরে মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় ও সৌহার্দ্য সমাবেশ

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে। ৩০ জুন মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার।

আরও পড়ুনঃ  দক্ষিণ আফ্রিকায় জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন