Dhaka ০৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

পূবাইলে আদালতের নির্দেষ অমান্য করে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ আ:লীগ নেতা মতিউর সরকারের বিরুদ্ধে

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় পৈত্রিক জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আদালতের ১৪৫ ধারার নোটিশ অমান্য করে এক পরিবারের ওপর হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা মতিউর সরকার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।

এ ঘটনায় রানু(৪০) নামের এক নারীসহ অন্তত দুইজন আহত হয়েছেন। আহত রানুকে গাজীপুর সদরস্থ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ (সাধারণ ডায়েরি) দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পূবাইল থানার ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দরাবাদ মৌজায় ভুক্তভোগী পরিবারের পৈত্রিক জমি রয়েছে। দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে একই এলাকার মৃত আক্কাস আলী সরকারের ছেলে নুর মোহাম্মদ সরকার (৪২), স্থানীয় আওয়ামী লীগ নেতা মতিউর সরকার (৫৫) এবং নুর মোহাম্মদ সরকারের স্ত্রী মোসা. রাবেয়া (৪০) বিভিন্নভাবে বিরোধ সৃষ্টি করে আসছিলেন।

আরও পড়ুনঃ  কক্সবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে টাঙ্গাইলের ২'বোনের মর্মান্তিক অকাল মৃত্যু

ভুক্তভোগীরা জানান, বিষয়টির সুরাহা না হওয়ায় তারা বিজ্ঞ আদালতের মাধ্যমে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় নোটিশ জারি করেন। তবে আদালতের ওই নির্দেশনার পর থেকেই অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন।

ভুক্তভোগীরা আরও জানান,মতিউর সরকার পূবাইলের ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। আওয়ামী লীগ সরকারের সময় এলাকায় জমি সংক্রান্ত আধিপত্য বিস্তারসহ নানা অপকর্মে তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে এছাড়াও, মতিউর সরকারের বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে অভিযোগ করেন তারা। রাজনৈতিক পটপরিবর্তনের পরও তাঁর প্রভাব ও কর্মকাণ্ড থেমে নেই বলে অভিযোগ স্থানীয়দের।

আরও পড়ুনঃ  গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

ভুক্তভোগীদের অভিযোগ, গত বুধবার (৩ জুন ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে নুর মোহাম্মদ সরকার ও মতিউর সরকার তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হায়দরাবাদ এলাকায় ভুক্তভোগীদের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।

এ সময় ভুক্তভোগী পরিবার প্রতিবাদ জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধর শুরু করে। একপর্যায়ে ভুক্তভোগীর বড় বোন পারভীন বোনকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁকেও বেধড়ক মারধর করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম হয়।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে যাওয়ার সময় হুমকি দিয়ে বলে, ভবিষ্যতে জমি নিয়ে কোনো কথা বললে বা ভোগদখলের চেষ্টা করলে পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করে ফেলা হবে।

আরও পড়ুনঃ  বিজ (BEES)-এর সিঙ্গারবিল বাজার শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা তথ্য সংগ্রহে গেলে ঘটনাস্থলে মতিউর সরকার এবং নুর মোহাম্মদ সরকারেকে পাওয়া যায়নি।

পরবর্তীতে গুরুতর আহত পারভীনকে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অপর আহত ব্যক্তি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারধর হুমকির ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :
জনপ্রিয় পোস্ট

কক্সবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে টাঙ্গাইলের ২’বোনের মর্মান্তিক অকাল মৃত্যু

পূবাইলে আদালতের নির্দেষ অমান্য করে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ আ:লীগ নেতা মতিউর সরকারের বিরুদ্ধে

আপডেটের সময়: ০৫:৩১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় পৈত্রিক জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আদালতের ১৪৫ ধারার নোটিশ অমান্য করে এক পরিবারের ওপর হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা মতিউর সরকার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।

এ ঘটনায় রানু(৪০) নামের এক নারীসহ অন্তত দুইজন আহত হয়েছেন। আহত রানুকে গাজীপুর সদরস্থ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ (সাধারণ ডায়েরি) দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পূবাইল থানার ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দরাবাদ মৌজায় ভুক্তভোগী পরিবারের পৈত্রিক জমি রয়েছে। দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে একই এলাকার মৃত আক্কাস আলী সরকারের ছেলে নুর মোহাম্মদ সরকার (৪২), স্থানীয় আওয়ামী লীগ নেতা মতিউর সরকার (৫৫) এবং নুর মোহাম্মদ সরকারের স্ত্রী মোসা. রাবেয়া (৪০) বিভিন্নভাবে বিরোধ সৃষ্টি করে আসছিলেন।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার মূল আসামি গ্রেফতার করেছে এসআরবি

ভুক্তভোগীরা জানান, বিষয়টির সুরাহা না হওয়ায় তারা বিজ্ঞ আদালতের মাধ্যমে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় নোটিশ জারি করেন। তবে আদালতের ওই নির্দেশনার পর থেকেই অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন।

ভুক্তভোগীরা আরও জানান,মতিউর সরকার পূবাইলের ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। আওয়ামী লীগ সরকারের সময় এলাকায় জমি সংক্রান্ত আধিপত্য বিস্তারসহ নানা অপকর্মে তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে এছাড়াও, মতিউর সরকারের বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে অভিযোগ করেন তারা। রাজনৈতিক পটপরিবর্তনের পরও তাঁর প্রভাব ও কর্মকাণ্ড থেমে নেই বলে অভিযোগ স্থানীয়দের।

আরও পড়ুনঃ  ছাত্রদল থেকে স্বেচ্ছাসেবক দল, রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা পনির খন্দকারের

ভুক্তভোগীদের অভিযোগ, গত বুধবার (৩ জুন ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে নুর মোহাম্মদ সরকার ও মতিউর সরকার তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হায়দরাবাদ এলাকায় ভুক্তভোগীদের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।

এ সময় ভুক্তভোগী পরিবার প্রতিবাদ জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধর শুরু করে। একপর্যায়ে ভুক্তভোগীর বড় বোন পারভীন বোনকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁকেও বেধড়ক মারধর করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম হয়।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে যাওয়ার সময় হুমকি দিয়ে বলে, ভবিষ্যতে জমি নিয়ে কোনো কথা বললে বা ভোগদখলের চেষ্টা করলে পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করে ফেলা হবে।

আরও পড়ুনঃ  সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম,সদস্যসচিব এনায়েত হোসেন