Dhaka ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে নাগরপুরে যুব বিভাগের  আলোচনা সভা অনুষ্ঠিত  মাদক কারবারিকে ধরিয়ে দিতে স্বেচ্ছাসেবী সংগঠনের ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা শ্রীমঙ্গল উপজেলা তালামীয উদ্যোগে পবিত্র আশুরা ও শুহাদায়ে কারবালার স্মরণে এবং আলিম ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য মীলাদ ও দোয়া মাহফিল কারবালার আত্মত্যাগ চিরকাল অনুপ্রেরণা জোগাবে: চেয়ারম্যান জাকের পার্টি সেনবাগে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প: দিনভর চলল বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ অপমানে মুখ লুকাচ্ছে ভুক্তভোগী পরিবার; সেনবাগে স্কুলছাত্রকে মারধরের ভিডিও টিকটকে ভাইরাল বাহুবলের মিরপুর বালিকা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা টাঙ্গাইলে টিউবওয়েলের পানি পান করে অসুস্থ ৪০ শিক্ষার্থী, হাসপাতালে ছুটে গেলেন এমপি লাভলু সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল টাঙ্গাইল নাগরপুরে স্কুল টিউবয়েলের পানি খেয়ে ৩১’জন শিক্ষার্থী হাসপাতালে

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের কণ্ঠ: নাগরপুরে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা পর্যায়ের ‘দুর্নীতিবিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ১০ মে রোজ রবিবার দুপুরে নাগরপুর শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি নূর হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খোরশেদুর নাহার ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক।

আরও পড়ুনঃ  বাহুবলের মিরপুর বালিকা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. রেজাউল ইসলাম এবং নাগরপুর শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কেতাব আলী।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী প্রোগ্রামার মো. হাবিবুর রহমান হাবিব এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনোয়ার পারভেজ।

আরও পড়ুনঃ  মাদক কারবারিকে ধরিয়ে দিতে স্বেচ্ছাসেবী সংগঠনের ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

উপজেলার শ্রেষ্ঠ আটটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীরা তিনটি রাউন্ডে অংশগ্রহণ করে নিজেদের যুক্তি, বুদ্ধিমত্তা ও মেধার পরিচয় তুলে ধরে।

প্রতিযোগিতার প্রথম রাউন্ডের বিষয় ছিল- “ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবই দুর্নীতির মূল কারণ”। সেমিফাইনালের বিষয় ছিল- “ডিজিটাল প্রযুক্তির ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে”। আর ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়- “আইন নয়, সামাজিক সচেতনতাই দুর্নীতি প্রতিরোধের প্রধান উপায়”।

আরও পড়ুনঃ  সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল

উক্ত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নাগরপুর শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে নাগরপুর সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে নাগরপুরে যুব বিভাগের  আলোচনা সভা অনুষ্ঠিত 

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের কণ্ঠ: নাগরপুরে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেটের সময়: ১০:৫৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

টাঙ্গাইলের নাগরপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা পর্যায়ের ‘দুর্নীতিবিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ১০ মে রোজ রবিবার দুপুরে নাগরপুর শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি নূর হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খোরশেদুর নাহার ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক।

আরও পড়ুনঃ  বাহুবলের মিরপুর বালিকা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. রেজাউল ইসলাম এবং নাগরপুর শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কেতাব আলী।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী প্রোগ্রামার মো. হাবিবুর রহমান হাবিব এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনোয়ার পারভেজ।

আরও পড়ুনঃ  অপমানে মুখ লুকাচ্ছে ভুক্তভোগী পরিবার; সেনবাগে স্কুলছাত্রকে মারধরের ভিডিও টিকটকে ভাইরাল

উপজেলার শ্রেষ্ঠ আটটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীরা তিনটি রাউন্ডে অংশগ্রহণ করে নিজেদের যুক্তি, বুদ্ধিমত্তা ও মেধার পরিচয় তুলে ধরে।

প্রতিযোগিতার প্রথম রাউন্ডের বিষয় ছিল- “ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবই দুর্নীতির মূল কারণ”। সেমিফাইনালের বিষয় ছিল- “ডিজিটাল প্রযুক্তির ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে”। আর ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়- “আইন নয়, সামাজিক সচেতনতাই দুর্নীতি প্রতিরোধের প্রধান উপায়”।

আরও পড়ুনঃ  সেনবাগে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প: দিনভর চলল বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ