Dhaka ১০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদারীপুরের শিবচরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ঢাকার বিমানবন্দর এলাকা থেকে সেনবাগের আলোচিত আরাফাত ফায়েম হত্যা মামলার ২নং আসামি গ্রেপ্তার সেনবাগে ১৫৩ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত কারবারি গ্রেপ্তার, দুই সেবনকারীর কারাদণ্ড ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন ইউপি সদস্যকে ঘিরে ফেসবুক পোস্ট, তদন্ত চেয়ে থানায় অভিযোগ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা দেশ খণ্ডিত করার ষড়যন্ত্র হলে রুখে দাঁড়াবে জনগণ : মোস্তফা আমীর ফয়সল প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কৌশল ও সুযোগ’ বিষয়ে আয়োজিত পরামর্শ সভা জরুরি সংবাদ সম্মেলনে বিজয়নগরে জুশনে জুলুশের র‍্যালি স্থগিত ঘোষণা চট্টগ্রামে সেনবাগ পেশাজীবী পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল উপজেলা তালামীয উদ্যোগে পবিত্র আশুরা ও শুহাদায়ে কারবালার স্মরণে এবং আলিম ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য মীলাদ ও দোয়া মাহফিল

শ্রীমঙ্গলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে পবিত্র আশুরা ও শুহাদায়ে কারবালার স্মরণে এবং ২০২৬ সালের আলিম ও এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল এবং পরীক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

হবিগঞ্জ রোডস্থ শ্রীমঙ্গল আনওয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন ইমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসা শাখার সভাপতি সাজ্জাদুল আবিদীন গোফরান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি ছাত্রনেতা আবুল কাশেম,প্রধান অতিথির বক্তব্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে উনি বলেন আজকের এই অনুষ্ঠান একদিকে যেমন আনন্দের, অন্যদিকে কিছুটা আবেগঘনও বটে। দীর্ঘ শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে তোমরা জীবনের নতুন এক যাত্রার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো। এই বিদায় কোনো বিচ্ছেদ নয়; বরং এটি তোমাদের স্বপ্নপূরণের পথে এগিয়ে যাওয়ার এক নতুন সূচনা।তোমরা শুধু একটি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ না; বরং ভবিষ্যৎ জীবন গঠনের জন্য নিজেকে প্রস্তুত করছ। এই প্রতিষ্ঠানে কাটানো সময়, শিক্ষকদের উপদেশ, বন্ধুদের সঙ্গে স্মৃতি—সবকিছু তোমাদের পথচলায় শক্তি ও প্রেরণা জোগাবে।
মনে রেখো, সফলতা শুধু ভালো ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ নয়। সততা, অধ্যবসায়, নৈতিকতা এবং মানবিক গুণাবলি একজন মানুষকে প্রকৃত অর্থে সফল করে তোলে। তাই পরীক্ষার হলে আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেবে, নিয়মিত পড়াশোনা করবে এবং মহান আল্লাহর ওপর ভরসা রাখবে।
তোমাদের জন্য আমাদের প্রত্যাশা—তোমরা দেশ, জাতি ও সমাজের কল্যাণে নিজেকে গড়ে তুলবে। তোমাদের অর্জনে এই প্রতিষ্ঠান গর্বিত হবে, শিক্ষকরা গর্বিত হবেন এবং পরিবার আনন্দিত হবে বলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ শ্রীমঙ্গল পৌর শাখার সাধারণ সম্পাদক এবিএম সামসুদ্দোহা খান আবু বকর, জেলা তালামীযের প্রশিক্ষণ সম্পাদক হাফেজ রুমেন চৌধুরী, শ্রীমঙ্গল সরকারি আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক নূর মোহাম্মদ মুশফিক, ইংরেজি প্রভাষক এনামুল হক, শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসা শাখার সাধারণ সম্পাদক সামাউন আহমেদ নোমান, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম, উপজেলা সহ-প্রশিক্ষণ সম্পাদক উসমান আলী, আশিদ্রোন ইউনিয়ন শাখার সভাপতি হোসাইন মো. আফজল, পশ্চিম ভাড়াউড়া আঞ্চলিক শাখার সভাপতি ইসমাইল হোসেন, রূপসপুর আঞ্চলিক শাখার সভাপতি মুসাব্বির আহমদ এবং নওয়াগাঁও আঞ্চলিক শাখার সহ-সভাপতি তারেকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ মালামাল আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

মাদারীপুরের শিবচরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

শ্রীমঙ্গল উপজেলা তালামীয উদ্যোগে পবিত্র আশুরা ও শুহাদায়ে কারবালার স্মরণে এবং আলিম ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য মীলাদ ও দোয়া মাহফিল

আপডেটের সময়: ০৫:১৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

শ্রীমঙ্গলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে পবিত্র আশুরা ও শুহাদায়ে কারবালার স্মরণে এবং ২০২৬ সালের আলিম ও এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল এবং পরীক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

হবিগঞ্জ রোডস্থ শ্রীমঙ্গল আনওয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন ইমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসা শাখার সভাপতি সাজ্জাদুল আবিদীন গোফরান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি ছাত্রনেতা আবুল কাশেম,প্রধান অতিথির বক্তব্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে উনি বলেন আজকের এই অনুষ্ঠান একদিকে যেমন আনন্দের, অন্যদিকে কিছুটা আবেগঘনও বটে। দীর্ঘ শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে তোমরা জীবনের নতুন এক যাত্রার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো। এই বিদায় কোনো বিচ্ছেদ নয়; বরং এটি তোমাদের স্বপ্নপূরণের পথে এগিয়ে যাওয়ার এক নতুন সূচনা।তোমরা শুধু একটি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ না; বরং ভবিষ্যৎ জীবন গঠনের জন্য নিজেকে প্রস্তুত করছ। এই প্রতিষ্ঠানে কাটানো সময়, শিক্ষকদের উপদেশ, বন্ধুদের সঙ্গে স্মৃতি—সবকিছু তোমাদের পথচলায় শক্তি ও প্রেরণা জোগাবে।
মনে রেখো, সফলতা শুধু ভালো ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ নয়। সততা, অধ্যবসায়, নৈতিকতা এবং মানবিক গুণাবলি একজন মানুষকে প্রকৃত অর্থে সফল করে তোলে। তাই পরীক্ষার হলে আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেবে, নিয়মিত পড়াশোনা করবে এবং মহান আল্লাহর ওপর ভরসা রাখবে।
তোমাদের জন্য আমাদের প্রত্যাশা—তোমরা দেশ, জাতি ও সমাজের কল্যাণে নিজেকে গড়ে তুলবে। তোমাদের অর্জনে এই প্রতিষ্ঠান গর্বিত হবে, শিক্ষকরা গর্বিত হবেন এবং পরিবার আনন্দিত হবে বলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ শ্রীমঙ্গল পৌর শাখার সাধারণ সম্পাদক এবিএম সামসুদ্দোহা খান আবু বকর, জেলা তালামীযের প্রশিক্ষণ সম্পাদক হাফেজ রুমেন চৌধুরী, শ্রীমঙ্গল সরকারি আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক নূর মোহাম্মদ মুশফিক, ইংরেজি প্রভাষক এনামুল হক, শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসা শাখার সাধারণ সম্পাদক সামাউন আহমেদ নোমান, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম, উপজেলা সহ-প্রশিক্ষণ সম্পাদক উসমান আলী, আশিদ্রোন ইউনিয়ন শাখার সভাপতি হোসাইন মো. আফজল, পশ্চিম ভাড়াউড়া আঞ্চলিক শাখার সভাপতি ইসমাইল হোসেন, রূপসপুর আঞ্চলিক শাখার সভাপতি মুসাব্বির আহমদ এবং নওয়াগাঁও আঞ্চলিক শাখার সহ-সভাপতি তারেকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  দেশ খণ্ডিত করার ষড়যন্ত্র হলে রুখে দাঁড়াবে জনগণ : মোস্তফা আমীর ফয়সল