Dhaka ০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের আয়োজনে গোয়ালন্দে বৃক্ষরোপন উদ্বোধন রাজবাড়ীর জেলা নতুন (ডিসি) আফরোজা পারভীনের যোগদান মেলায় জুয়া প্রতিরোধে বাধা: প্রতিবাদ করায় যুবককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ পূবাইলে তুরাগ ফিলিং স্টেশন মালিককে ৬০ হাজার টাকা জরিমানা  শ্রীমঙ্গলে শিশু জুনায়েদ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার নাগরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান, জরিমানা আদায় এবং কার্যক্রম বন্ধের নির্দেশ রাজবাড়ী বালিকান্দিতে মোটর সাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত গর্ভবতী মা ও শিশুসহ সাধারণ মানুষের জন্য এক আতঙ্কের নাম খিরাতলা সিঙ্গারবিল সড়ক বাহুবলে নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামলী বাস খাদে পড়ে আহত ১০ পূবাইলে খোড়াইদ জয়নগর যুব সমাজের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ইয়ংস্টার সিজন ৪ অনুষ্ঠিত

গর্ভবতী মা ও শিশুসহ সাধারণ মানুষের জন্য এক আতঙ্কের নাম খিরাতলা সিঙ্গারবিল সড়ক

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক চান্দুরা টু খিরাতলা, হাটখোলা,সিঙ্গারবিল হয়ে আখাউড়া যাওয়ার একমাত্র মেইন রোড বর্তমানে চরম অব্যবস্থাপনা ও দীর্ঘদিনের অবহেলার কারণে ভয়ংকর মরণফাঁদে রূপ নিয়েছে।

খানাখন্দ আর গর্তে ভরা এ সড়কটি এখন গর্ভবতী নারী, শিশু, শিক্ষার্থী ও রোগীদের কাছে এক আতঙ্কের নাম। প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন শত শত পথচারী ও যানবাহনের চালকরা।

প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার যানবাহন অসুস্থ রোগী অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করে। এখানে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ ও চিকিৎসা কেন্দ্র।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ঘটনাস্থলে ২ আহত ৩জন

অথচ ভাঙাচোরা রাস্তার কারণে কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে পৌঁছাতে পারছে না নিরাপদে।
গর্ভবতী নারী ও জরুরি রোগী পরিবহনে মারাত্মক বাধা সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে অব্যবস্থাপনার ফলে এখন এ সড়কটির নাম শুনলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  রাজবাড়ী গোয়ালন্দে কুমড়াকান্দি টেনু ফকিরের আঙ্গিনায় ১৫৪তম মেলা উদযাপন উপলক্ষে কমিটি গঠন

বিষয়টি নিয়ে খিরাতলা এবং হাটখোলা এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি জানান, “বহুদিন ধরে রাস্তাটির অবস্থা বেহাল। প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ চোখে পড়ছে না। আমরা চাই দ্রুত এই সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করা হোক।

এ প্রসঙ্গে জানতে চাইলে সিঙ্গারবিল ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান,চান্দরা টু আখাউড়ার একমাত্র যাতায়াত রাস্তা কিছু গুরুত্বপূর্ণ জায়গা যেমন নোয়াগাঁও, খিরাতলা, হাটখোলা, সিঙ্গারবিল-সরক দীর্ঘদিন যাবত অবহেলিত।

এতে করে প্রতিনিয়ত যানবাহন চলাচল করতে গিয়ে একের পর এক দুর্ঘটনা ঘটে চলছে, স্কুল গামী কোমলমতি শিক্ষার্থীরা ও গর্ভবতী মা ও শিশু সহ রাস্তায় যাতায়াত করতে পারছেন না, আর আরো বলেন, আমরা এই দুর্ঘটনার হাত থেকে বাঁচতে এ রাস্তাটি দ্রুত কর্মসংস্থানের দাবি জানান।

আরও পড়ুনঃ  বাহুবলে নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামলী বাস খাদে পড়ে আহত ১০

অন্যদিকে এলাকাবাসীর দাবি, কথা নয়, তারা দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান। অন্যথায় তারা আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা ।

Tag :

রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের আয়োজনে গোয়ালন্দে বৃক্ষরোপন উদ্বোধন

গর্ভবতী মা ও শিশুসহ সাধারণ মানুষের জন্য এক আতঙ্কের নাম খিরাতলা সিঙ্গারবিল সড়ক

আপডেটের সময়: ০৯:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক চান্দুরা টু খিরাতলা, হাটখোলা,সিঙ্গারবিল হয়ে আখাউড়া যাওয়ার একমাত্র মেইন রোড বর্তমানে চরম অব্যবস্থাপনা ও দীর্ঘদিনের অবহেলার কারণে ভয়ংকর মরণফাঁদে রূপ নিয়েছে।

খানাখন্দ আর গর্তে ভরা এ সড়কটি এখন গর্ভবতী নারী, শিশু, শিক্ষার্থী ও রোগীদের কাছে এক আতঙ্কের নাম। প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন শত শত পথচারী ও যানবাহনের চালকরা।

প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার যানবাহন অসুস্থ রোগী অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করে। এখানে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ ও চিকিৎসা কেন্দ্র।

আরও পড়ুনঃ  রাজবাড়ী বালিকান্দিতে মোটর সাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

অথচ ভাঙাচোরা রাস্তার কারণে কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে পৌঁছাতে পারছে না নিরাপদে।
গর্ভবতী নারী ও জরুরি রোগী পরিবহনে মারাত্মক বাধা সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে অব্যবস্থাপনার ফলে এখন এ সড়কটির নাম শুনলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  রাজবাড়ী গোয়ালন্দে কুমড়াকান্দি টেনু ফকিরের আঙ্গিনায় ১৫৪তম মেলা উদযাপন উপলক্ষে কমিটি গঠন

বিষয়টি নিয়ে খিরাতলা এবং হাটখোলা এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি জানান, “বহুদিন ধরে রাস্তাটির অবস্থা বেহাল। প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ চোখে পড়ছে না। আমরা চাই দ্রুত এই সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করা হোক।

এ প্রসঙ্গে জানতে চাইলে সিঙ্গারবিল ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান,চান্দরা টু আখাউড়ার একমাত্র যাতায়াত রাস্তা কিছু গুরুত্বপূর্ণ জায়গা যেমন নোয়াগাঁও, খিরাতলা, হাটখোলা, সিঙ্গারবিল-সরক দীর্ঘদিন যাবত অবহেলিত।

এতে করে প্রতিনিয়ত যানবাহন চলাচল করতে গিয়ে একের পর এক দুর্ঘটনা ঘটে চলছে, স্কুল গামী কোমলমতি শিক্ষার্থীরা ও গর্ভবতী মা ও শিশু সহ রাস্তায় যাতায়াত করতে পারছেন না, আর আরো বলেন, আমরা এই দুর্ঘটনার হাত থেকে বাঁচতে এ রাস্তাটি দ্রুত কর্মসংস্থানের দাবি জানান।

আরও পড়ুনঃ  পূবাইলে খোড়াইদ জয়নগর যুব সমাজের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ইয়ংস্টার সিজন ৪ অনুষ্ঠিত