Dhaka ০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন শ্রীমঙ্গলে হানিফ বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু সেনবাগের সেই আর্জেন্টিনার আজাদ মেম্বার খ্যাত আওয়ামীলীগ নেতা পুলিশের হাতে গ্রেফতার নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণও চারা বিতরণ অনুষ্ঠিত বাহুবলে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্নহত্যা চিকিৎসাহীনতার কারণে মৃত্যুর যন্ত্রণায় ভুগছেন ছোট্ট অবুঝ শিশু মোহাম্মদ আরাবি অন্যদিকে সন্তানকে বাঁচাতে মায়ের আহাজারি শ্রীমঙ্গলে বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রম দেখতে সিকৃবির ১০০ সদস্যের প্রতিনিধি দল আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে নাগরপুরে যুব বিভাগের  আলোচনা সভা অনুষ্ঠিত  মাদক কারবারিকে ধরিয়ে দিতে স্বেচ্ছাসেবী সংগঠনের ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা শ্রীমঙ্গল উপজেলা তালামীয উদ্যোগে পবিত্র আশুরা ও শুহাদায়ে কারবালার স্মরণে এবং আলিম ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য মীলাদ ও দোয়া মাহফিল

শ্রীমঙ্গলে হানিফ বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

শ্রীমঙ্গলে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌরভ (১৭) ও নাঈম (১৭) নামে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছাব্বির আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন।
রোববার (২৮ জুন) বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় চা কন্যা ভাস্কর্যের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভ হবিগঞ্জ সদর উপজেলার তেঘুরিয়া এলাকার মো. রমজান মিয়ার ছেলে এবং নিহত নাঈম একই এলাকার তাজুল ইসলামের ছেলে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাবিল বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় তিন যুবককে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত ছাব্বির আহমেদ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।
শ্রীমঙ্গল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, হবিগঞ্জ থেকে মোটরসাইকেলে করে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আসছিলেন সৌরভ ও নাঈম। পথে সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে শ্রীমঙ্গল থেকে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।
তিনি আরও জানান, নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থল ও হাসপাতালে এসে পৌঁছেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রম দেখতে সিকৃবির ১০০ সদস্যের প্রতিনিধি দল
Tag :
জনপ্রিয় পোস্ট

মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

শ্রীমঙ্গলে হানিফ বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

আপডেটের সময়: ০৭:১২:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

শ্রীমঙ্গলে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌরভ (১৭) ও নাঈম (১৭) নামে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছাব্বির আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন।
রোববার (২৮ জুন) বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় চা কন্যা ভাস্কর্যের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভ হবিগঞ্জ সদর উপজেলার তেঘুরিয়া এলাকার মো. রমজান মিয়ার ছেলে এবং নিহত নাঈম একই এলাকার তাজুল ইসলামের ছেলে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাবিল বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় তিন যুবককে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত ছাব্বির আহমেদ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।
শ্রীমঙ্গল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, হবিগঞ্জ থেকে মোটরসাইকেলে করে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আসছিলেন সৌরভ ও নাঈম। পথে সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে শ্রীমঙ্গল থেকে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।
তিনি আরও জানান, নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থল ও হাসপাতালে এসে পৌঁছেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  সেনবাগে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প: দিনভর চলল বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ