Dhaka ০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজারহাটে “কাব্যতীর্থ শিক্ষক ও সুধী সংগঠন”-এর কেন্দ্রীয় কার্যালয় ও গীতা পাঠ কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন খাইরুল আহসান রাজনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক গুরুতর আহত, পরিচয় শনাক্তে সহায়তা চেয়েছে পুলিশ বাহুবলে ভোরে যৌথ মাদকবিরোধী অভিযান, অভিযুক্ত পলাতক বাহুবল হাসপাতালে জনবল সংকট ও আধুনিক যন্ত্রপাতির দাবি নাগরপুরে হঠাৎই তীব্র লোডশেডিং: গরমে অতিষ্ঠ জনজীবন, চরম ভোগান্তিতে বৃদ্ধ ও শিশু নাগরপুরে এলাসিন সেতুর টোল বন্ধের দাবিতে প্রতীকী অনশন পালিত বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি সুনামগঞ্জে বাড়ছেই হামের প্রকোপ, নতুন করে হাসপাতালে ভর্তি ১০৫ জন শ্রীমঙ্গলে কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজারহাটে “কাব্যতীর্থ শিক্ষক ও সুধী সংগঠন”-এর কেন্দ্রীয় কার্যালয় ও গীতা পাঠ কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কিশামত পুনকর এলাকায় “কাব্যতীর্থ শিক্ষক ও সুধী সংগঠন”-এর কেন্দ্রীয় কার্যালয় ও শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ শিক্ষা কেন্দ্রের নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে ২০২৬) দুপুরে সংগঠনের সভাপতি ও ভূমিদাতা শ্রী সুনীল চন্দ্র রায় সরকারের দানকৃত ভূমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন “কাব্যতীর্থ শিক্ষক ও সুধী সংগঠন”-এর প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী মিহির রায়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. শ্রী বিষাদ চন্দ্র সরকার (এমবিবিএস)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাব্যতীর্থ শিক্ষক ও সুধী সংগঠন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি জিতেন্দ্র নাথ বর্মন, উপদেষ্টা শ্রী প্রভাস চন্দ্র ও শ্রী রনজিত কুমার রায়।

এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি পীযুষ কুমার রায় ও পবিত্র কুমার রায় সরকার, সহ-সাধারণ সম্পাদক শ্রী গোবিন্দ চন্দ্র রায় ও শ্রী গজেন্দ্র নাথ রায়, কোষাধ্যক্ষ শ্রী সুরঞ্জিত কুমার রায়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, এই কেন্দ্র নির্মাণের মাধ্যমে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটবে। পাশাপাশি নতুন প্রজন্মকে শ্রীমদ্ভগবদ্ গীতার শিক্ষা ও মানবিক আদর্শে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠান শেষে কেন্দ্রটির সফলতা ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমানে মাদকদ্রব্য আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজারহাটে “কাব্যতীর্থ শিক্ষক ও সুধী সংগঠন”-এর কেন্দ্রীয় কার্যালয় ও গীতা পাঠ কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন

রাজারহাটে “কাব্যতীর্থ শিক্ষক ও সুধী সংগঠন”-এর কেন্দ্রীয় কার্যালয় ও গীতা পাঠ কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন

আপডেটের সময়: ১২:০১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কিশামত পুনকর এলাকায় “কাব্যতীর্থ শিক্ষক ও সুধী সংগঠন”-এর কেন্দ্রীয় কার্যালয় ও শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ শিক্ষা কেন্দ্রের নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে ২০২৬) দুপুরে সংগঠনের সভাপতি ও ভূমিদাতা শ্রী সুনীল চন্দ্র রায় সরকারের দানকৃত ভূমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন “কাব্যতীর্থ শিক্ষক ও সুধী সংগঠন”-এর প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী মিহির রায়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. শ্রী বিষাদ চন্দ্র সরকার (এমবিবিএস)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাব্যতীর্থ শিক্ষক ও সুধী সংগঠন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি জিতেন্দ্র নাথ বর্মন, উপদেষ্টা শ্রী প্রভাস চন্দ্র ও শ্রী রনজিত কুমার রায়।

এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি পীযুষ কুমার রায় ও পবিত্র কুমার রায় সরকার, সহ-সাধারণ সম্পাদক শ্রী গোবিন্দ চন্দ্র রায় ও শ্রী গজেন্দ্র নাথ রায়, কোষাধ্যক্ষ শ্রী সুরঞ্জিত কুমার রায়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, এই কেন্দ্র নির্মাণের মাধ্যমে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটবে। পাশাপাশি নতুন প্রজন্মকে শ্রীমদ্ভগবদ্ গীতার শিক্ষা ও মানবিক আদর্শে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠান শেষে কেন্দ্রটির সফলতা ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  বরগুনায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৭ জন প্রাথমিকভাবে মনোনীত