Dhaka ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহুবল হাসপাতালে জনবল সংকট ও আধুনিক যন্ত্রপাতির দাবি নাগরপুরে হঠাৎই তীব্র লোডশেডিং: গরমে অতিষ্ঠ জনজীবন, চরম ভোগান্তিতে বৃদ্ধ ও শিশু নাগরপুরে এলাসিন সেতুর টোল বন্ধের দাবিতে প্রতীকী অনশন পালিত বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি সুনামগঞ্জে বাড়ছেই হামের প্রকোপ, নতুন করে হাসপাতালে ভর্তি ১০৫ জন শ্রীমঙ্গলে কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার খিরাতলা-কাঞ্চনপুর গরু বাজারে ঈদুল আজহা উপলক্ষে বিশাল গরু, ছাগল ও মহিষের হাটের শুভ উদ্বোধন শ্রীমঙ্গলে অটোরিকশা-মাইক্রোবাস চালকদের সংঘর্ষে রণক্ষেত্র, ভোগান্তিতে যাত্রীরা শ্রীমঙ্গলে পুলিশের ঝটিকা অভিযান: আন্তঃবিভাগীয় দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার নাগরপুরে ভূমি সেবা মেলা: কুইজ প্রতিযোগিতাও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

নাগরপুরে হঠাৎই তীব্র লোডশেডিং: গরমে অতিষ্ঠ জনজীবন, চরম ভোগান্তিতে বৃদ্ধ ও শিশু

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় কয়েকদিন ধরে তীব্র বিদ্যুৎ সংকট ও ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অসহনীয় গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাতের অধিকাংশ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বৃদ্ধ, শিশু, শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী ও খেটে খাওয়া মানুষের ভোগান্তি বেড়েই চলেছে।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, দিনে বহুবার বিদ্যুৎ আসা-যাওয়ার পাশাপাশি রাতেও দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। বিশেষ করে রাতে বিদ্যুৎ না থাকায় শিশু ও বৃদ্ধদের কষ্ট চরমে পৌঁছেছে। প্রচণ্ড গরমে ঘুমাতে না পেরে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ। অনেক এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা ও মোবাইল চার্জ দিতে সমস্যা দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমানে মাদকদ্রব্য আটক

এছাড়া নাগরপুরে প্রায় প্রতি সপ্তাহের একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রক্ষণাবেক্ষণের দোহাই দিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। পাশাপাশি একটু জোরে বাতাস হলেই থাকে না দীর্ঘক্ষণ বিদ্যুৎ সংযোগ।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, সামনে পবিত্র ঈদুল আযহা। এ সময়ে বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ের কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপকভাবে কাজ ব্যাহত হচ্ছে।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পাশাপাশি ঈদুল আযহার এই সময়ে প্রতিবছরই রাতে প্রত্যেকটি দোকান ও বিপণী বিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকে। বিদ্যুতের এই লোডশেডিংয়ের কারণে রাতের বেলায় দোকান ও বিপণী বিতানগুলোতে ক্রেতার সংখ্যা নেই বললেই চলে।

এভাবে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে দিনের স্বাভাবিক কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে পাশাপাশি ইন্টারনেট সেবা ও অনলাইনভিত্তিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে বাড়ছেই হামের প্রকোপ, নতুন করে হাসপাতালে ভর্তি ১০৫ জন

এছাড়া বিদ্যুতের ভোল্টেজ ওঠানামার কারণে বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

এ বিষয়ে নাগরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যোগাযোগ করলে তারা গণমাধ্যমকে বলেন- চাহিদা অনুযায়ী বিদ্যুতের সরবরাহ কম থাকায় এরকম লোডশেডিং হচ্ছে। আশা করি অতি দ্রুতই এই সমস্যার সমাধান হবে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাহুবল হাসপাতালে জনবল সংকট ও আধুনিক যন্ত্রপাতির দাবি

নাগরপুরে হঠাৎই তীব্র লোডশেডিং: গরমে অতিষ্ঠ জনজীবন, চরম ভোগান্তিতে বৃদ্ধ ও শিশু

আপডেটের সময়: ১২:৩৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় কয়েকদিন ধরে তীব্র বিদ্যুৎ সংকট ও ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অসহনীয় গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাতের অধিকাংশ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বৃদ্ধ, শিশু, শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী ও খেটে খাওয়া মানুষের ভোগান্তি বেড়েই চলেছে।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, দিনে বহুবার বিদ্যুৎ আসা-যাওয়ার পাশাপাশি রাতেও দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। বিশেষ করে রাতে বিদ্যুৎ না থাকায় শিশু ও বৃদ্ধদের কষ্ট চরমে পৌঁছেছে। প্রচণ্ড গরমে ঘুমাতে না পেরে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ। অনেক এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা ও মোবাইল চার্জ দিতে সমস্যা দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমানে মাদকদ্রব্য আটক

এছাড়া নাগরপুরে প্রায় প্রতি সপ্তাহের একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রক্ষণাবেক্ষণের দোহাই দিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। পাশাপাশি একটু জোরে বাতাস হলেই থাকে না দীর্ঘক্ষণ বিদ্যুৎ সংযোগ।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, সামনে পবিত্র ঈদুল আযহা। এ সময়ে বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ের কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপকভাবে কাজ ব্যাহত হচ্ছে।

আরও পড়ুনঃ  পূবাইলে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলার ঘটনায় আটক ১

পাশাপাশি ঈদুল আযহার এই সময়ে প্রতিবছরই রাতে প্রত্যেকটি দোকান ও বিপণী বিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকে। বিদ্যুতের এই লোডশেডিংয়ের কারণে রাতের বেলায় দোকান ও বিপণী বিতানগুলোতে ক্রেতার সংখ্যা নেই বললেই চলে।

এভাবে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে দিনের স্বাভাবিক কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে পাশাপাশি ইন্টারনেট সেবা ও অনলাইনভিত্তিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলের মেয়ে যুক্তরাজ্যের কাউন্সিলর হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন