Dhaka ০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

রাজধানীতে হকার্স সুপারভাইজার এর ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগ, গ্রেফতার ৪

রাজধানীর শাহবাগ এলাকায় হকার্স কো-অপারেটিভ সোসাইটির এক সুপারভাইজারের ওপর হামলা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত চারজনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল বিকেল আনুমানিক ৫টার দিকে শাহবাগের আজিজ কো-অপারেটিভ মার্কেটে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. ফারুক হোসেন ওই মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ‘ঢাকা সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’-এর সুপারভাইজার হিসেবে কর্মরত।

আরও পড়ুনঃ  গজারিয়া বাজার লিটিল স্টার কিন্ডার গার্টেনে সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

অভিযোগে বলা হয়, সালাউদ্দিন মোহাম্মদ নোমান (৫১) ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ফারুক হোসেনের কাছে চাঁদা দাবি করে আসছিল। ঘটনার দিন একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সমিতির কার্যালয়ে প্রবেশ করে তাকে অবরুদ্ধ করে এবং এককালীন ৫০ হাজার টাকা ও মাসিক ৫ হাজার টাকা চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা তাকে মারধর করে। এ সময় প্রধান অভিযুক্ত ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করলে আত্মরক্ষার সময় ফারুক হোসেনের ডান হাতের কবজিতে গুরুতর জখম হয়। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তাকে শ্বাসরোধের চেষ্টা করে এবং তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

আরও পড়ুনঃ  মা ইলিশ রক্ষায় ২২ দিন নদীতে জাল না ফেলার আহ্বান প্রতিমন্ত্রীর, শিবচরে ১৫১ জেলেকে চাল বিতরণ

ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ফারুক হোসেন বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন। মামলায় নামীয় সাতজনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। নামীয় আসামিরা হলেন—সালাউদ্দিন মোহাম্মদ নোমান, মো. মোস্তফা, আমির খসরু, দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম, মোরশেদ আলম ও মো. কামাল হোসেন।

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

শাহবাগ থানা পুলিশ জানায়, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করে ইতোমধ্যে সালাউদ্দিন মোহাম্মদ নোমান, মো. মোস্তফা, আমির খসরু,. কামাল হোসেন চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে ভুক্তভোগী ও তার পরিবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

রাজধানীতে হকার্স সুপারভাইজার এর ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগ, গ্রেফতার ৪

আপডেটের সময়: ০৭:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬