Dhaka 12:19 am, Thursday, 19 February 2026

শিবপুরে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত জাকের পার্টি ছাত্রী ফ্রন্ট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদী-৩ (শিবপুর) আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারনা। প্রচারণায় চোখে পড়ার মতো ভূমিকা রাখছেন জাকের পার্টির ছাত্রী ফ্রন্টের নারীরা। পোস্টার লাগানো, লিফলেট বিতরণ, উঠান বৈঠক থেকে শুরু করে ঘরে ঘরে ভোট চাইতে ব্যস্ত সময় পার করছেন তারা।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচারণার মাঠে নারীদের সরব উপস্থিতি, ভোটের আবহে নতুন গতি এনেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন অনেকে।

নারী কর্মীদের ভাষ্য, নেতৃত্বে পরিবর্তন আনতে ও নিজেদের অধিকার প্রতিষ্ঠায় ভোট ও রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ জরুরি। তাদের এই সরব উপস্থিতি নির্বাচনী প্রচারণাকে আরও গতিশীল ও প্রাণবন্ত করে তুলছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী প্রচারণায় নারীদের অংশগ্রহণ গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

খাগড়াছড়িতে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের অভিযান

শিবপুরে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত জাকের পার্টি ছাত্রী ফ্রন্ট

Update Time : 07:31:36 pm, Friday, 30 January 2026