
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চকবাজারে নির্বাচনী অফিস উদ্বোধন উপলক্ষে বিষ্ণুপুর ইউনিয়ন ওয়ার্ড কেন্দ্রভিত্তিক বিএনপির উদ্যোগে বিএনপি মনোনীত প্রার্থী, তিতাস পাড়ের অহংকার, জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ শে জানুয়ারি মঙ্গলবার রাত আনুমানিক ৭ টায় অনুষ্ঠিত এ সভায় বিষ্ণুপুর ইউনিয়নের চকবাজারে বিএনপির নির্বাচনী নতুন অফিস কক্ষে ওয়ার্ড বিএনপির কেন্দ্রভিত্তিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইলিয়াস ভূইয়ার সঞ্চালনায়,সভাপতিত্ব করেন, ওয়ার্ড বিএনপির,সভাপতি মোঃ আব্দুর রহিম সরকার,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসন।
বিশেষ অতিথি,বিজয়নগর উপজেলা বিএনপির সদস্য সচিব শাহাআলম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের নেত্রী মোসা-ইফ্ফাত আরা নাজনীন,বিজয়নগর উপজেলা মহিলা দলের সভাপতি মরিয়ম আলমগীর। বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হোসেন মিয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃষক দলের সদস্য সচিব মোঃ জিল্লু ভুইঁয়া, ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের আহবায়ক অ্যাডভোকেট আরিফুল হক মাসুদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিন ভূঁইয়া,বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইসহাক ভুইঁয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ শামসুল্লা,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসাইন,বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সাইদ খুকন।
এছাড়া উপস্থিত ছিলেন,ইউনিয়ন যুবদলের সভাপতি মাতলুব সরকার, সাধারণ সম্পাদক জুয়েল রানা জয়, মোঃ ওসমান মিয়া, মোহাম্মদ বাবুল মিয়া,মোঃ জহিরুল ইসলাম টিটু,মোহাম্মদ হানিফ শেখ, মোহাম্মদ আব্দুর রাকিব,মোহাম্মদ জারু মিয়া, মোহাম্মদ জহিরুল হক, মোহাম্মদ সেলিম মিয়া, মোঃ জাকির হোসেন,মোঃ শাফায়াত,, মোঃ মুজ্জামেল হক, মোঃ শাহিন মিয়া,মোঃ মোবারক,মোঃ নুরুল, মোঃ করিম, মোঃ আপন, মোঃ এমরান,মোঃ বকুল মিয়া,ডাক্তার মোহাম্মদ ইমন, মোঃ আতিকুল ইসলাসহ, বিএনপি ও যুবদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
ইউনিয়ন বিএনপির যুবদল এবং বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রথমে বিষ্ণুপুর চক বাজারে, সকালেই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী প্রচারণায় একটি ধানের শীষ প্রতীকের পক্ষে মিছিল করে বিষ্ণুপুর চকবাজারের বিভিন্ন দিকে শোডাউন দিয়ে পরে মিছিল টি সমাপ্ত হয়।
এ সময় আলোচনা সভায়, বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা অত্যন্ত জরুরি। বক্তারা আরও বলেন, প্রতিপক্ষকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। নির্বাচন পর্যন্ত সকলকে সতর্ক ও সজাগ থেকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা জানান, ভোটগ্রহণের দিন ভোর ৭টা থেকে ভোট কার্যক্রম শুরু হবে। সে দিন নারী ও বয়স্ক ভোটারদের আগে ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং পরবর্তীতে পুরুষ ভোটারদের ভোট প্রদানে সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা।
সভা শেষে সর্বসম্মতিক্রমে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
মোঃ শামীম উসমান গনী, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: 








