
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালকের নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে সীমান্ত দিয়ে ভারত থেকে মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের চোরাচালানি পণ্য বাংলাদেশে প্রবেশ রোধে তৎপরতা জোরদার করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। এ লক্ষ্যে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ২৪ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ বিষ্ণপুর বিওপির একটি টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশেমপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২০১৪/এমপি থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ১৬৬ বোতল জব্দ করা হয়।
জব্দকৃত মদের আনুমানিক সিজার মূল্য ২,৪৯,০০০/- (দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার) টাকা।
এছাড়াও, ২৫ জানুয়ারি রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ আজমপুর বিওপির টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আজমপুর এলাকায় আরেকটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২০১৯/৭-এস থেকে আনুমানিক ৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ইস্কফ ৯৮ বোতল জব্দ করা হয়। জব্দকৃত ইস্কফের আনুমানিক সিজার মূল্য ৩৯,২০০/- (ঊনচল্লিশ হাজার দুইশত) টাকা।
সব মিলিয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক মোট ২,৮৮,২০০/- (দুই লক্ষ আটাশি হাজার দুইশত) টাকা মূল্যের ভারতীয় মদ ও ইস্কফ জব্দ করা হয়েছে।
উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা এলাকায় সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ মাত্রায় অব্যাহত রয়েছে।
মোঃ শামীম উসমান গনী, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: 








