
শ্রীমঙ্গলে রাস্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হলো বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক কে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন শ্রীমঙ্গল থানার একটি চৌকস দল নিয়ে গার্ড অব অনার প্রদান করেন।
গতকাল ২৪ জানুয়ারি মৌলভীবাজার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
বাদ যোহর শ্রীমঙ্গল বায়তুল আমান জামে মসজিদে নামাজে জানাজা শেষে কালিঘাট রোডে পারিবারিক গুরুস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
শেখ শুক্কুর, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : 








