Dhaka ০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

শ্রীমঙ্গলে অবৈধ দখলদার ও অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান

শ্রীমঙ্গল পৌরসভা এলাকার জালালিয়া দক্ষিণ ও কালিঘাট রোড জোড়াপুল সংলগ্ন ভুরভুরিয়া ছড়া দখল করে ভবণ নির্মাণ ও অবৈধ উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন। এ সময় অভিযানে সাথে ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।

আরও পড়ুনঃ  বিজ (BEES)-এর সিঙ্গারবিল বাজার শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

অভিযানের বিষয়ে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান এর দিক নির্দেশনায় ভূমি অফিসের মাধ্যমে ছড়ার সীমানা নির্ধারণ করে ম্যাপ দেখে পৌরসভার পক্ষ থেকে সকল অবৈধ স্থাপনা চিহ্নিত করে অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভার পক্ষ থেকে অবৈধ দখল উচ্ছেদ ছাড়াও ছাড়া থেকে অবৈধ পন্থায় বালু উত্তোলনকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে ৬'বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন অভিযান শেষে জানান, এই ছড়াসহ সকল ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে জোরদার অভিযান ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অবৈধ বালু উত্তোলনকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং CARE Bangladesh এর প্রতিনিধির বরগুনার জাগোনারীর কার্যক্রম পরিদর্শন

তিনি আরও জানান, ছড়া দখল করে বিভিন্ন লোক বহুতল ভবন নির্মাণ করেছেন যা প্রাথমিকভাবে আমাদের দৃষ্টিগোচর হয়েছে। শ্রীমঙ্গল পৌরসভা হতে ছড়ার সীমানা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
অবৈধ দখলদার ও অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ছাড় দেওয়ার কোন সুযোগ নেই বলেও তিনি জানান।

এই অভিযানে শ্রীমঙ্গল থানা পুলিশের এসআই মহিবুর নেতৃত্বে একটি টিম সহযোগিতা করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু

শ্রীমঙ্গলে অবৈধ দখলদার ও অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান

আপডেটের সময়: ০৭:৫১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

শ্রীমঙ্গল পৌরসভা এলাকার জালালিয়া দক্ষিণ ও কালিঘাট রোড জোড়াপুল সংলগ্ন ভুরভুরিয়া ছড়া দখল করে ভবণ নির্মাণ ও অবৈধ উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন। এ সময় অভিযানে সাথে ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।

আরও পড়ুনঃ  সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং CARE Bangladesh এর প্রতিনিধির বরগুনার জাগোনারীর কার্যক্রম পরিদর্শন

অভিযানের বিষয়ে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান এর দিক নির্দেশনায় ভূমি অফিসের মাধ্যমে ছড়ার সীমানা নির্ধারণ করে ম্যাপ দেখে পৌরসভার পক্ষ থেকে সকল অবৈধ স্থাপনা চিহ্নিত করে অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভার পক্ষ থেকে অবৈধ দখল উচ্ছেদ ছাড়াও ছাড়া থেকে অবৈধ পন্থায় বালু উত্তোলনকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন অভিযান শেষে জানান, এই ছড়াসহ সকল ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে জোরদার অভিযান ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অবৈধ বালু উত্তোলনকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক