Dhaka ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বর্ণাঢ্য আয়োজনে শিবচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৬ মাসের কারাদণ্ড সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছরে বিএনপি, শুভেচ্ছা ইউসুফ মিয়ার শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা ও ভূমির মালিকানার দাবি শিবচরে সাংবাদিক সাইফুল ইসলামের বাড়ি ও দোকানে দুর্ধর্ষ চুরি ছেলের শিলের আঘাতে প্রাণ গেলো বাবার বরগুনার আমতলীতে নবনির্মিত ৯ কোটি টাকার রাস্তায় ধ্বস ক্ষতিগ্রস্ত জনগন জাকের পার্টি ‘পরিষ্কার-পরিচ্ছন্ন ফ্রন্ট’ ঘোষণা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হলেন শামীম আহমেদ বাহুবলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, পোল্ট্রি খামারি সায়েদ মিয়া নিহত

শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা ও ভূমির মালিকানার দাবি

চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ভূমির স্থায়ী মালিকানা অধিকার প্রদান এবং বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন (বি-৭৭)-এর গঠনতন্ত্র সংশোধন করে দ্রুত নির্বাচনের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে সর্বস্তরের চা-শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে শ্রীমঙ্গল শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিশাল মানববন্ধন।

আরও পড়ুনঃ  জনকল্যাণে বক্তারপুরে মোল্লা কল্যাণ ট্রাস্টের ব্যতিক্রমী উদ্যোগ

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান ঊর্ধ্বগতির বাজারে ১২০ থেকে ১৭০ টাকা দৈনিক মজুরিতে একটি পরিবারের জীবনযাপন করা অত্যন্ত কঠিন। যুগের পর যুগ চা-বাগানে শ্রম দিয়ে আসা শ্রমিকরা এখনও ন্যায্য মজুরি ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত।

আরও পড়ুনঃ  শিবচরে সাংবাদিক সাইফুল ইসলামের বাড়ি ও দোকানে দুর্ধর্ষ চুরি

তারা অবিলম্বে চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবি জানান। পাশাপাশি চা-শ্রমিকদের ভিটেমাটির স্থায়ী মালিকানা নিশ্চিত করারও দাবি তোলেন তারা।

বক্তারা বলেন, “ভিটেমাটির অধিকার চা-শ্রমিকদের মৌলিক অধিকার, এটি কোনো দয়া নয়।”

এ সময় বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন (বি-৭৭)-এর বর্তমান অচলাবস্থা নিরসনে নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের দাবি জানানো হয়। শ্রমিক নেতারা বলেন, এই কমিটির মাধ্যমে ইউনিয়নের গঠনতন্ত্র সংস্কার করে দ্রুত অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে।

আরও পড়ুনঃ  বরগুনার আমতলীতে নবনির্মিত ৯ কোটি টাকার রাস্তায় ধ্বস ক্ষতিগ্রস্ত জনগন

দাবি আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা।

Tag :

বর্ণাঢ্য আয়োজনে শিবচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা ও ভূমির মালিকানার দাবি

আপডেটের সময়: ০৩:১৮:৩০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ভূমির স্থায়ী মালিকানা অধিকার প্রদান এবং বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন (বি-৭৭)-এর গঠনতন্ত্র সংশোধন করে দ্রুত নির্বাচনের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে সর্বস্তরের চা-শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে শ্রীমঙ্গল শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিশাল মানববন্ধন।

আরও পড়ুনঃ  যশোরে মাকে কুপিয়ে হত্যা, ১৭ ঘণ্টার মধ্যে শিক্ষক ছেলে গ্রেফতার

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান ঊর্ধ্বগতির বাজারে ১২০ থেকে ১৭০ টাকা দৈনিক মজুরিতে একটি পরিবারের জীবনযাপন করা অত্যন্ত কঠিন। যুগের পর যুগ চা-বাগানে শ্রম দিয়ে আসা শ্রমিকরা এখনও ন্যায্য মজুরি ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত।

আরও পড়ুনঃ  শিবচরে সাংবাদিক সাইফুল ইসলামের বাড়ি ও দোকানে দুর্ধর্ষ চুরি

তারা অবিলম্বে চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবি জানান। পাশাপাশি চা-শ্রমিকদের ভিটেমাটির স্থায়ী মালিকানা নিশ্চিত করারও দাবি তোলেন তারা।

বক্তারা বলেন, “ভিটেমাটির অধিকার চা-শ্রমিকদের মৌলিক অধিকার, এটি কোনো দয়া নয়।”

এ সময় বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন (বি-৭৭)-এর বর্তমান অচলাবস্থা নিরসনে নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের দাবি জানানো হয়। শ্রমিক নেতারা বলেন, এই কমিটির মাধ্যমে ইউনিয়নের গঠনতন্ত্র সংস্কার করে দ্রুত অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে।

আরও পড়ুনঃ  বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৬ মাসের কারাদণ্ড