Dhaka ০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

তিস্তা সেচ ক্যানেলে ডুবে প্রাণ গেল খালা-ভাগ্নির

নীলফামারীর ডিমলায় তিস্তা সেচ ক্যানেলের পানিতে ডুবে আপন খালা ও ভাগ্নির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার এলাকার আবুল হোসেনের মেয়ে পাখি আক্তার (১২) এবং নাউতারা নিজপাড়া এলাকার সেলিমুর রহমানের মেয়ে সিনহা (৪)। তারা সম্পর্কে আপন খালা ও ভাগ্নি।

আরও পড়ুনঃ  বিজ (BEES)-এর সিঙ্গারবিল বাজার শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় সিনহা কয়েকজন শিশুর সঙ্গে তিস্তা সেচ ক্যানেলের পাশে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে ক্যানেলের পানিতে পড়ে যায়। ভাগ্নিকে পানিতে ডুবে যেতে দেখে তাকে উদ্ধারের জন্য সঙ্গে সঙ্গে ক্যানেলে নামেন তার খালা পাখি আক্তার। কিন্তু ভাগ্নিকে উদ্ধার করতে গিয়ে তিনিও পানিতে তলিয়ে যান।

এ সময় ক্যানেলের পাশে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা ক্যানেলের পানি থেকে খালা ও ভাগ্নিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

আরও পড়ুনঃ  সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং CARE Bangladesh এর প্রতিনিধির বরগুনার জাগোনারীর কার্যক্রম পরিদর্শন

নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিস্তা সেচ ক্যানেলের পানিতে ডুবে আপন খালা ও ভাগ্নির মৃত্যু হয়েছে। স্থানটি ঝুঁকিপূর্ণ হওয়ায় দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫

এদিকে, একই পরিবারের আপন খালা ও ভাগ্নির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়রা তিস্তা সেচ ক্যানেলের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু

তিস্তা সেচ ক্যানেলে ডুবে প্রাণ গেল খালা-ভাগ্নির

আপডেটের সময়: ০৪:০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

নীলফামারীর ডিমলায় তিস্তা সেচ ক্যানেলের পানিতে ডুবে আপন খালা ও ভাগ্নির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার এলাকার আবুল হোসেনের মেয়ে পাখি আক্তার (১২) এবং নাউতারা নিজপাড়া এলাকার সেলিমুর রহমানের মেয়ে সিনহা (৪)। তারা সম্পর্কে আপন খালা ও ভাগ্নি।

আরও পড়ুনঃ  গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় সিনহা কয়েকজন শিশুর সঙ্গে তিস্তা সেচ ক্যানেলের পাশে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে ক্যানেলের পানিতে পড়ে যায়। ভাগ্নিকে পানিতে ডুবে যেতে দেখে তাকে উদ্ধারের জন্য সঙ্গে সঙ্গে ক্যানেলে নামেন তার খালা পাখি আক্তার। কিন্তু ভাগ্নিকে উদ্ধার করতে গিয়ে তিনিও পানিতে তলিয়ে যান।

এ সময় ক্যানেলের পাশে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা ক্যানেলের পানি থেকে খালা ও ভাগ্নিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

আরও পড়ুনঃ  সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং CARE Bangladesh এর প্রতিনিধির বরগুনার জাগোনারীর কার্যক্রম পরিদর্শন

নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিস্তা সেচ ক্যানেলের পানিতে ডুবে আপন খালা ও ভাগ্নির মৃত্যু হয়েছে। স্থানটি ঝুঁকিপূর্ণ হওয়ায় দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট