Dhaka ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিবচরে নানা আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত সেনবাগে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, শয়নকক্ষ থেকে পাইপগান ও চাপাতি উদ্ধার সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ ত্যাগ ও আনুগত্যে চার দশক, কালীগঞ্জ বিএনপিতে শক্ত অবস্থানে খায়রুল আহসান মিন্টু কাশিমনগর বাজার কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন সৈয়দ মোহাম্মদ নিশাদ ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন মনির উদ্দিন পাঠান মিঠু মৌলভীবাজার জেলা তালামীযের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মোবারক র‌্যালি অনুষ্ঠিত শিবচরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন শিবচরে দত্তপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

এডিপি প্রকল্পের আওতায় ডিমলায় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে উপকরণ বিতরণ

২০২৫-২০২৬ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে নীলফামারীর ডিমলা উপজেলায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও জীবিকাভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ডিমলা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক, সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, অতি দরিদ্র নারী এবং মৎস্যচাষীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস ছাত্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবীর, উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র নাথ রায়, উপজেলা প্রকৌশলী মফিজুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, অধ্যক্ষ মনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মজিবুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ  ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন মনির উদ্দিন পাঠান মিঠু

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের জন্য ডিজিটাল রক্তচাপ মাপার যন্ত্র, ওজন মাপার মেশিন ও ডায়াবেটিস পরীক্ষার যন্ত্র বিতরণ করা হয়। এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে খেলাধুলার সামগ্রী এবং মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের জন্য সিলিং ফ্যান প্রদান করা হয়।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। একই সঙ্গে আত্মকর্মসংস্থান ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে অতি দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া আধুনিক মাছ চাষ সম্প্রসারণে উপজেলার মৎস্যচাষীদের মাঝেও প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  কাশিমনগর বাজার কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন সৈয়দ মোহাম্মদ নিশাদ

উপকারভোগীরা জানান, এসব সহায়তা তাদের দৈনন্দিন জীবন সহজ করার পাশাপাশি কর্মসংস্থান ও আয়ের নতুন সুযোগ সৃষ্টি করবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস ছাত্তার বলেন, বর্তমান সরকার গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, মৎস্য ও সামাজিক নিরাপত্তা খাতে ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন নয়, মানুষের জীবনমানের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য। তাই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহায়তা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  সেনবাগে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, শয়নকক্ষ থেকে পাইপগান ও চাপাতি উদ্ধার

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন, প্রকল্পের আওতায় বিতরণ করা প্রতিটি উপকরণ বাস্তব চাহিদা বিবেচনা করে নির্বাচন করা হয়েছে। এসব উপকরণ স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করা, নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং মৎস্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়দের মতে, উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ গ্রামীণ জনপদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে ইতিবাচক পরিবর্তন আনবে। একই সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে টেকসই উন্নয়নের পথকে আরও সুদৃঢ় করবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

শিবচরে নানা আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

এডিপি প্রকল্পের আওতায় ডিমলায় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে উপকরণ বিতরণ

আপডেটের সময়: ০৫:৫৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

২০২৫-২০২৬ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে নীলফামারীর ডিমলা উপজেলায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও জীবিকাভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ডিমলা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক, সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, অতি দরিদ্র নারী এবং মৎস্যচাষীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস ছাত্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবীর, উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র নাথ রায়, উপজেলা প্রকৌশলী মফিজুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, অধ্যক্ষ মনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মজিবুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ  সেনবাগে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, শয়নকক্ষ থেকে পাইপগান ও চাপাতি উদ্ধার

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের জন্য ডিজিটাল রক্তচাপ মাপার যন্ত্র, ওজন মাপার মেশিন ও ডায়াবেটিস পরীক্ষার যন্ত্র বিতরণ করা হয়। এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে খেলাধুলার সামগ্রী এবং মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের জন্য সিলিং ফ্যান প্রদান করা হয়।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। একই সঙ্গে আত্মকর্মসংস্থান ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে অতি দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া আধুনিক মাছ চাষ সম্প্রসারণে উপজেলার মৎস্যচাষীদের মাঝেও প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ত্যাগ ও আনুগত্যে চার দশক, কালীগঞ্জ বিএনপিতে শক্ত অবস্থানে খায়রুল আহসান মিন্টু

উপকারভোগীরা জানান, এসব সহায়তা তাদের দৈনন্দিন জীবন সহজ করার পাশাপাশি কর্মসংস্থান ও আয়ের নতুন সুযোগ সৃষ্টি করবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস ছাত্তার বলেন, বর্তমান সরকার গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, মৎস্য ও সামাজিক নিরাপত্তা খাতে ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন নয়, মানুষের জীবনমানের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য। তাই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহায়তা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ১ জনের মৃত্যু, আহত ৫