Dhaka ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সালথায় উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন  আড়াই মাসেও সন্ধান নেই ইমরানের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ১ জনের মৃত্যু, আহত ৫ শিক্ষার্থী-শিক্ষকদের আনন্দে মুখর ছাতিয়ানী আলিম মাদ্রাসার নৌ-ভ্রমণ যমুনা সেতু সংযোগ সড়ক থেকে ফেঞ্চুগঞ্জ প্রকল্প: ১৩ কোটি ৬২ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগে আলোচিত মামলা বর্ণাঢ্য আয়োজনে শিবচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৬ মাসের কারাদণ্ড সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছরে বিএনপি, শুভেচ্ছা ইউসুফ মিয়ার শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা ও ভূমির মালিকানার দাবি

রাজারহাটে “কাব্যতীর্থ শিক্ষক ও সুধী সংগঠন”-এর কেন্দ্রীয় কার্যালয় ও গীতা পাঠ কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কিশামত পুনকর এলাকায় “কাব্যতীর্থ শিক্ষক ও সুধী সংগঠন”-এর কেন্দ্রীয় কার্যালয় ও শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ শিক্ষা কেন্দ্রের নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে ২০২৬) দুপুরে সংগঠনের সভাপতি ও ভূমিদাতা শ্রী সুনীল চন্দ্র রায় সরকারের দানকৃত ভূমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন “কাব্যতীর্থ শিক্ষক ও সুধী সংগঠন”-এর প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী মিহির রায়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. শ্রী বিষাদ চন্দ্র সরকার (এমবিবিএস)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাব্যতীর্থ শিক্ষক ও সুধী সংগঠন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি জিতেন্দ্র নাথ বর্মন, উপদেষ্টা শ্রী প্রভাস চন্দ্র ও শ্রী রনজিত কুমার রায়।

এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি পীযুষ কুমার রায় ও পবিত্র কুমার রায় সরকার, সহ-সাধারণ সম্পাদক শ্রী গোবিন্দ চন্দ্র রায় ও শ্রী গজেন্দ্র নাথ রায়, কোষাধ্যক্ষ শ্রী সুরঞ্জিত কুমার রায়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, এই কেন্দ্র নির্মাণের মাধ্যমে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটবে। পাশাপাশি নতুন প্রজন্মকে শ্রীমদ্ভগবদ্ গীতার শিক্ষা ও মানবিক আদর্শে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠান শেষে কেন্দ্রটির সফলতা ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  সালথায় উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন 
Tag :

সালথায় উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন 

রাজারহাটে “কাব্যতীর্থ শিক্ষক ও সুধী সংগঠন”-এর কেন্দ্রীয় কার্যালয় ও গীতা পাঠ কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন

আপডেটের সময়: ১২:০১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কিশামত পুনকর এলাকায় “কাব্যতীর্থ শিক্ষক ও সুধী সংগঠন”-এর কেন্দ্রীয় কার্যালয় ও শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ শিক্ষা কেন্দ্রের নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে ২০২৬) দুপুরে সংগঠনের সভাপতি ও ভূমিদাতা শ্রী সুনীল চন্দ্র রায় সরকারের দানকৃত ভূমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন “কাব্যতীর্থ শিক্ষক ও সুধী সংগঠন”-এর প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী মিহির রায়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. শ্রী বিষাদ চন্দ্র সরকার (এমবিবিএস)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাব্যতীর্থ শিক্ষক ও সুধী সংগঠন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি জিতেন্দ্র নাথ বর্মন, উপদেষ্টা শ্রী প্রভাস চন্দ্র ও শ্রী রনজিত কুমার রায়।

এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি পীযুষ কুমার রায় ও পবিত্র কুমার রায় সরকার, সহ-সাধারণ সম্পাদক শ্রী গোবিন্দ চন্দ্র রায় ও শ্রী গজেন্দ্র নাথ রায়, কোষাধ্যক্ষ শ্রী সুরঞ্জিত কুমার রায়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, এই কেন্দ্র নির্মাণের মাধ্যমে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটবে। পাশাপাশি নতুন প্রজন্মকে শ্রীমদ্ভগবদ্ গীতার শিক্ষা ও মানবিক আদর্শে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠান শেষে কেন্দ্রটির সফলতা ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  শিক্ষার্থী-শিক্ষকদের আনন্দে মুখর ছাতিয়ানী আলিম মাদ্রাসার নৌ-ভ্রমণ