Dhaka ০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টাঙ্গাইল শহর জামায়াতের নতুন কমিটি ঘোষণা : আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম বাহুবলের ৭ ইউনিয়নেই ভোট তৃতীয় ধাপে, নির্বাচন ২৯ এপ্রিল সালথায় লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ নগরকান্দার রামনগর ইউনিয়নের গোপালপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, ছানি রোগী শনাক্ত ৩৭০ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাহারায় শিবচর বিএনপি ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কে সালথা উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্স ট্রেনিং বাতিলের দাবিতে নাগরপুরে মানববন্ধন পিএমকের উদ্যোগে ময়মনসিংহে স্বাস্থ্যসেবা পেলেন পাঁচ শতাধিক দরিদ্র রোগী সালথায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলের মতবিনিময় সভা

নগরকান্দার রামনগর ইউনিয়নের গোপালপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, ছানি রোগী শনাক্ত ৩৭০

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৭নং রামনগর ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর ২০২৬, বুধবার দিনব্যাপী এ ক্যাম্পে দরিদ্র ও অসহায় মানুষের বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি রোগীদের শনাক্ত করে বিনামূল্যে অপারেশনের উদ্যোগ নেওয়া হয়।

চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. মোহসিন বেগের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রোগীদের চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে মোট ৩৭০ জন ছানি রোগী শনাক্ত করা হয়েছে। নির্বাচিত রোগীদের ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে অবস্থিত আনোয়ারা হামিদা আই হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে বলে আয়োজকরা জানান।

আরও পড়ুনঃ  টাঙ্গাইল শহর জামায়াতের নতুন কমিটি ঘোষণা : আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর ওয়ার্ডের ইউপি সদস্য হারেজ পরামানিক, নুর ইসলাম, স্বেচ্ছাসেবক মাহবুব, রাসেল মন্ডল, খালেক মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা হিসেবে নোমেন মন্ডল এ কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সার্বিক সহযোগিতায় ছিল প্রগতি যুব সংঘ, গোপালপুর।

আরও পড়ুনঃ  টাঙ্গাইল জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর আহসান হাবীব মাসুদ ও সেক্রেটারি হুমায়ুন কবির

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ছানি অপারেশনের জন্য নির্বাচিত রোগীদের পরবর্তী চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করতে মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি সংরক্ষণ করতে হবে।

আয়োজকরা আরও জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে নগরকান্দা উপজেলার সব ইউনিয়নে এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  সালথায় লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

স্থানীয়দের মতে, প্রত্যন্ত এলাকার অসহায় মানুষের জন্য এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত মানুষের চোখের আলো ফিরে পাওয়ার নতুন আশার সৃষ্টি হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

টাঙ্গাইল শহর জামায়াতের নতুন কমিটি ঘোষণা : আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম

নগরকান্দার রামনগর ইউনিয়নের গোপালপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, ছানি রোগী শনাক্ত ৩৭০

আপডেটের সময়: ০৩:০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৭নং রামনগর ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর ২০২৬, বুধবার দিনব্যাপী এ ক্যাম্পে দরিদ্র ও অসহায় মানুষের বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি রোগীদের শনাক্ত করে বিনামূল্যে অপারেশনের উদ্যোগ নেওয়া হয়।

চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. মোহসিন বেগের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রোগীদের চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে মোট ৩৭০ জন ছানি রোগী শনাক্ত করা হয়েছে। নির্বাচিত রোগীদের ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে অবস্থিত আনোয়ারা হামিদা আই হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে বলে আয়োজকরা জানান।

আরও পড়ুনঃ  সালথায় লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর ওয়ার্ডের ইউপি সদস্য হারেজ পরামানিক, নুর ইসলাম, স্বেচ্ছাসেবক মাহবুব, রাসেল মন্ডল, খালেক মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা হিসেবে নোমেন মন্ডল এ কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সার্বিক সহযোগিতায় ছিল প্রগতি যুব সংঘ, গোপালপুর।

আরও পড়ুনঃ  সালথায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলের মতবিনিময় সভা