Dhaka ০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালীগঞ্জে পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শ্রীমঙ্গলে চুরি-ছিনতাই বেড়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারের দাবি গাজীপুরে ডিবির অভিযানে চোলাই মদ তৈরির কারখানার সন্ধান, ১৫ লাখ ৭০ হাজার টাকার আলামত জব্দ বরিশালের পথে প্রধানমন্ত্রী, একঝলক দেখতে মহাসড়কে নেতা-কর্মীদের ভিড় পবিত্র ৭ সফর উপলক্ষে আলমডাঙ্গায় জাকের পার্টির মিশন ও দোয়া মাহফিল গাজীপুরের কন্যা যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতক ও স্কটল্যান্ডের ফোর্থ ভ্যালি হাসপাতালে যোগদান করছেন   বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা প্রদান শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষা ও মানবিকতায় সৈয়দ হারুন ফাউন্ডেশন: অসহায় রোগীদের চিকিৎসা ও মেধাবীদের পাশে ডাকাতি-মাদক-অস্ত্র: সেনবাগে পুলিশের জালে ১৪ মামলার দুর্ধর্ষ আসামি

এস আলমের দোসরদের হটাও, ইসলামী ব্যাংক বাঁচাও -সেনবাগে উত্তাল মানববন্ধন, ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি

নোয়াখালীর সেনবাগ উপজেলার পূর্ব বাজার এলাকায় ইসলামী ব্যাংকের সামনে ব্যাংকিং খাতে কথিত হস্তক্ষেপ, অনিয়ম ও গ্রাহকদের আমানত ঝুঁকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ মে) সকাল ১১টায় স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, লুটেরা এস আলম গ্রুপের প্ররোচনায় ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে নগ্ন হস্তক্ষেপ করা হচ্ছে, যার ফলে সাধারণ গ্রাহক ও আমানতকারীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  শিক্ষা ও মানবিকতায় সৈয়দ হারুন ফাউন্ডেশন: অসহায় রোগীদের চিকিৎসা ও মেধাবীদের পাশে

বক্তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ ইসলামী ধারার ব্যাংককে পরিকল্পিতভাবে দুর্বল করার অপচেষ্টা চলছে।
সমাবেশে উপস্থিত ছিলেন মেসার্স ভূইয়া ট্রেডার্সের হাজী বেলাল, মেসার্স মিয়াজী ট্রেডার্সের ইয়াসিন মিয়াজী, মেসার্স জাহিদ ট্রেডার্সের আবু জাহিদ, মেসার্স মিয়াজী ট্রেডার্সের মোঃ হেদায়েত উল্যাহ তাহেরপুর এবং ফেরদৌস হোমিও হলের মোহাম্মদ ফয়সালসহ স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ব্যাংকের গ্রাহকরা।

বক্তারা অবিলম্বে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ওমর ফারুক খানের ছুটি বাতিল করে তাকে স্বপদে পূর্ণবহালের দাবি জানান।

আরও পড়ুনঃ  মানুষ মারা যাওয়ার পর রাস্তা মেরামত করে কী লাভ?"সরকারের কাছে জনগণের প্রশ্ন,ক্ষোভে ফুঁসছেন ভুক্তভোগীরা

একই সঙ্গে ইসলামী ব্যাংক থেকে এস আলমের দোসরদের অপসারণ, ব্যাংক খাতের লুটপাটের সঙ্গে জড়িতদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার জোর দাবি তোলেন তারা।

বক্তারা আরও বলেন, দেশের ব্যাংকিং খাতে অস্থিরতা সৃষ্টি করে সাধারণ মানুষের কষ্টার্জিত আমানতকে ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে। এতে শুধু একটি ব্যাংক নয়, পুরো আর্থিক খাতের ওপর জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা ব্যাংক খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুনঃ  কমলগঞ্জের বন্যাদুর্গত মানুষের পাশে এমপি মুজিবুর রহমান চৌধুরী

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। “ব্যাংক বাঁচাও, আমানত রক্ষা করো”, “দুর্নীতিবাজদের বিচার চাই”, “ওমর ফারুক খানকে ফিরিয়ে দাও”— এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সমাবেশে বক্তারা বলেন, সেনবাগের সাধারণ গ্রাহকরা ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা, সুশাসন ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

Tag :
জনপ্রিয় পোস্ট

কালীগঞ্জে পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

এস আলমের দোসরদের হটাও, ইসলামী ব্যাংক বাঁচাও -সেনবাগে উত্তাল মানববন্ধন, ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি

আপডেটের সময়: ০৬:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

নোয়াখালীর সেনবাগ উপজেলার পূর্ব বাজার এলাকায় ইসলামী ব্যাংকের সামনে ব্যাংকিং খাতে কথিত হস্তক্ষেপ, অনিয়ম ও গ্রাহকদের আমানত ঝুঁকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ মে) সকাল ১১টায় স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, লুটেরা এস আলম গ্রুপের প্ররোচনায় ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে নগ্ন হস্তক্ষেপ করা হচ্ছে, যার ফলে সাধারণ গ্রাহক ও আমানতকারীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  কমলগঞ্জের বন্যাদুর্গত মানুষের পাশে এমপি মুজিবুর রহমান চৌধুরী

বক্তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ ইসলামী ধারার ব্যাংককে পরিকল্পিতভাবে দুর্বল করার অপচেষ্টা চলছে।
সমাবেশে উপস্থিত ছিলেন মেসার্স ভূইয়া ট্রেডার্সের হাজী বেলাল, মেসার্স মিয়াজী ট্রেডার্সের ইয়াসিন মিয়াজী, মেসার্স জাহিদ ট্রেডার্সের আবু জাহিদ, মেসার্স মিয়াজী ট্রেডার্সের মোঃ হেদায়েত উল্যাহ তাহেরপুর এবং ফেরদৌস হোমিও হলের মোহাম্মদ ফয়সালসহ স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ব্যাংকের গ্রাহকরা।

বক্তারা অবিলম্বে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ওমর ফারুক খানের ছুটি বাতিল করে তাকে স্বপদে পূর্ণবহালের দাবি জানান।

আরও পড়ুনঃ  শিক্ষা ও মানবিকতায় সৈয়দ হারুন ফাউন্ডেশন: অসহায় রোগীদের চিকিৎসা ও মেধাবীদের পাশে

একই সঙ্গে ইসলামী ব্যাংক থেকে এস আলমের দোসরদের অপসারণ, ব্যাংক খাতের লুটপাটের সঙ্গে জড়িতদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার জোর দাবি তোলেন তারা।

বক্তারা আরও বলেন, দেশের ব্যাংকিং খাতে অস্থিরতা সৃষ্টি করে সাধারণ মানুষের কষ্টার্জিত আমানতকে ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে। এতে শুধু একটি ব্যাংক নয়, পুরো আর্থিক খাতের ওপর জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা ব্যাংক খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুনঃ  গাজীপুরের কন্যা যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতক ও স্কটল্যান্ডের ফোর্থ ভ্যালি হাসপাতালে যোগদান করছেন  