Dhaka ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

আমতলী প্রেসক্লাবের কমিটি গঠন সম্পন্ন , রেজাউল করিম সভাপতি সুমন সাধারণ সম্পাদক

বরগুনার আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে । সভাপতি হিসেবে আমার দেশ পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি মো: রেজাউল করিম ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক বরিশাল প্রতিদিন আমতলী উপজেলা প্রতিনিধি মো: মনিরুজ্জামান সুমনকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করা হয়েছে । ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার সকাল ১০ টায় এক অনাড়ম্বর পরিবেশে আমতলী ডাকবাংলো মিলনায়তনে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবেরে সভাপতি মো: রেজাউল করিম , বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান সুমন । আর্থিক প্রতিবেদন পাঠ করেন অর্থ সম্পাদক মো: মতিয়ার রহমান। সভায় উপস্থিত ছিলেন আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, খায়রুল বাশার বুলবুল , সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নুহুউল আলম নবীন , সহ সভাপতি মো: জসিম উদ্দিন হাওলাদার, নাসির মাহামুদ , কে এম সোহেল , যুগ্ম সাধারণ সম্পাদক মো: মহসীন মাতুব্বর ,আব্দুর রহমান, সাফায়াত মামুন তবে দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান (প্রমুখ) । এ সময় উপস্থিত সদস্য গন বক্তব্য রাখেন এবং বলেন আমতলী প্রেসক্লাবের মান অক্ষুণ্ণ রাখতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবেন। সভায় বক্তারা আরও বলেন সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা বজায় রাখতে আমতলী প্রেসক্লাব সদা সচেষ্ট।

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট
Tag :
জনপ্রিয় পোস্ট

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

আমতলী প্রেসক্লাবের কমিটি গঠন সম্পন্ন , রেজাউল করিম সভাপতি সুমন সাধারণ সম্পাদক

আপডেটের সময়: ০৫:২৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

বরগুনার আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে । সভাপতি হিসেবে আমার দেশ পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি মো: রেজাউল করিম ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক বরিশাল প্রতিদিন আমতলী উপজেলা প্রতিনিধি মো: মনিরুজ্জামান সুমনকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করা হয়েছে । ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার সকাল ১০ টায় এক অনাড়ম্বর পরিবেশে আমতলী ডাকবাংলো মিলনায়তনে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবেরে সভাপতি মো: রেজাউল করিম , বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান সুমন । আর্থিক প্রতিবেদন পাঠ করেন অর্থ সম্পাদক মো: মতিয়ার রহমান। সভায় উপস্থিত ছিলেন আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, খায়রুল বাশার বুলবুল , সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নুহুউল আলম নবীন , সহ সভাপতি মো: জসিম উদ্দিন হাওলাদার, নাসির মাহামুদ , কে এম সোহেল , যুগ্ম সাধারণ সম্পাদক মো: মহসীন মাতুব্বর ,আব্দুর রহমান, সাফায়াত মামুন তবে দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান (প্রমুখ) । এ সময় উপস্থিত সদস্য গন বক্তব্য রাখেন এবং বলেন আমতলী প্রেসক্লাবের মান অক্ষুণ্ণ রাখতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবেন। সভায় বক্তারা আরও বলেন সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা বজায় রাখতে আমতলী প্রেসক্লাব সদা সচেষ্ট।

আরও পড়ুনঃ  গজারিয়া বাজার লিটিল স্টার কিন্ডার গার্টেনে সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা