Dhaka ১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক কোটি টাকা মূল্যের বিপুল পরিমান চোরাচালানী মালামাল (ভারতীয় শাড়ী) আটক

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ০৬ এপ্রিল সোমবার আনুমানিক ১২টা ৩০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের টহলদল কর্তৃক সীমান্ত পিলার-২০০৭/৭-এস হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানের সময় চেরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে একটি পিকআপসহ চোরাচালানী মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে বিজিবি টহলদল কর্তৃক পিকআপ এর পেছনে ধাওয়া করতঃ বিজয়নগর উপজেলার লক্ষীবাজার নামক স্থান হতে *০১টি পিকআপসহ ভারতীয় উন্নতমানের বিভিন্ন প্রকার শাড়ী- ১,১৬১ পিস* আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক *সিজার মূল্য- ১,৬৯,৩২,০০০ (এক কোটি ঊনসত্তর লক্ষ বত্রিশ হাজার) টাকা।* আটককৃত চোরাচালানী মালামালসমূহ আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  গজারিয়া বাজার লিটিল স্টার কিন্ডার গার্টেনে সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
Tag :
জনপ্রিয় পোস্ট

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক কোটি টাকা মূল্যের বিপুল পরিমান চোরাচালানী মালামাল (ভারতীয় শাড়ী) আটক

আপডেটের সময়: ১২:৩৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ০৬ এপ্রিল সোমবার আনুমানিক ১২টা ৩০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের টহলদল কর্তৃক সীমান্ত পিলার-২০০৭/৭-এস হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানের সময় চেরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে একটি পিকআপসহ চোরাচালানী মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে বিজিবি টহলদল কর্তৃক পিকআপ এর পেছনে ধাওয়া করতঃ বিজয়নগর উপজেলার লক্ষীবাজার নামক স্থান হতে *০১টি পিকআপসহ ভারতীয় উন্নতমানের বিভিন্ন প্রকার শাড়ী- ১,১৬১ পিস* আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক *সিজার মূল্য- ১,৬৯,৩২,০০০ (এক কোটি ঊনসত্তর লক্ষ বত্রিশ হাজার) টাকা।* আটককৃত চোরাচালানী মালামালসমূহ আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  গজারিয়া বাজার লিটিল স্টার কিন্ডার গার্টেনে সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  মা ইলিশ রক্ষায় ২২ দিন নদীতে জাল না ফেলার আহ্বান প্রতিমন্ত্রীর, শিবচরে ১৫১ জেলেকে চাল বিতরণ