Dhaka 9:05 pm, Friday, 20 February 2026

ভাষা শহীদদের প্রতি জাকের পার্টি চেয়ারম্যানের শ্রদ্ধা ও দেশপ্রেমের আহ্বান

  • নিজ
  • Update Time : 08:59:59 pm, Friday, 20 February 2026
  • 5 Time View

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। দিবসটি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ বাণীতে তিনি এই শ্রদ্ধা জানান।

জাকের পার্টি চেয়ারম্যান তাঁর বাণীতে উল্লেখ করেন যে, ১৯৫২ সালের ভাষা শহীদদের আত্মত্যাগই আমাদের জাতীয় চেতনার ভিত্তি, ভাষা আন্দোলনই স্বাধীনতার মূল প্রেরণ।

তিনি বলেন ভাষা শহীদদের আত্মদানের পথ বেয়েই আমরা মহান মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছি এবং দীর্ঘ সংগ্রামের বিনিময়ে অর্জন করেছি স্বাধীন বাংলাদেশ। এই চেতনা আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ।

ভাষা শহীদদের গৌরবময় অবদানকে কেবল দিবসের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে কাজে লাগানো।

তিনি আরও বলেন, দেশপ্রেম, কর্তব্যবোধ এবং নৈতিকতার সমন্বয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই হোক এবারের অমর একুশের অঙ্গীকার। তিনি মহান ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীকে মহান একুশের চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভাষা শহীদদের প্রতি জাকের পার্টি চেয়ারম্যানের শ্রদ্ধা ও দেশপ্রেমের আহ্বান

ভাষা শহীদদের প্রতি জাকের পার্টি চেয়ারম্যানের শ্রদ্ধা ও দেশপ্রেমের আহ্বান

Update Time : 08:59:59 pm, Friday, 20 February 2026