Dhaka ০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

মাদক ছেড়ে স্কাউটিং করি: ডিমলায় ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ সম্পন্ন

‘মাদক ছেড়ে স্কাউটিং করি, সবাই মিলে দেশ গড়ি’ এই সময়োপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় শেষ হলো ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ ও মহা তাঁবু জলসা। বাংলাদেশ স্কাউটস ডিমলা উপজেলার আয়োজনে ডিমলা রানী বৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী এই শিক্ষামূলক ও আনন্দঘন সমাবেশ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সমাপ্ত হয়েছে।

​আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সমাবেশের উদ্বোধন ঘোষণা করেছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

আরও পড়ুনঃ  গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

​সমাবেশের বিভিন্ন আয়োজনে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, ডিমলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিবাকর রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র নাথ রায়, জেলা বিএনপির সাবেক সদস্য ও উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী, অধ্যাপিকা সেতারা সুলতানা, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা এবং অনুষ্ঠানের ভেন্যু ডিমলা রানী বৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী বাবুল।

আরও পড়ুনঃ  যশোরে ১২'বছরের মাদ্রাসা ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ: গ্রেপ্তার শিক্ষক

​এছাড়া সমাবেশের সার্বিক ব্যবস্থাপনা ও নির্দেশনায় ছিলেন উপজেলা স্কাউট সম্পাদক ও সহকারী শিক্ষক রাসেউল আলম রাসেল এবং স্কাউট কমিশনার আসাদুজ্জামান কমলসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

​আয়োজক কমিটি সূত্রে জানা যায়, এবারের ১৩তম উপজেলা স্কাউট সমাবেশে ডিমলার মোট ৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্য থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ২৩টি স্কাউট ইউনিট স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিটি ইউনিটে ৮ জন স্কাউট সদস্য এবং তাঁদের সার্বিক তত্ত্বাবধানের জন্য একজন করে ইউনিট লিডার ছিলেন।

​স্কাউটিংয়ের মূল লক্ষ্য তুলে ধরে আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব গঠন, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা ও দেশপ্রেমের চর্চা বাড়ানোর জন্যই এই সমাবেশের আয়োজন করা হয়েছে। বিশেষ করে বর্তমান সমাজে মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে দূরে রেখে মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা সৃষ্টি এর অন্যতম উদ্দেশ্য। এই তাঁবু বাস ও স্কাউটিং কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীরা আগামী দিনে আত্মনির্ভরশীল, দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  ছাত্রদল থেকে স্বেচ্ছাসেবক দল, রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা পনির খন্দকারের

​বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সমাপনী আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় পালিত হওয়া পাঁচ দিনব্যাপী এই স্কাউট সমাবেশের সফল সমাপ্তি ঘটে।

জনপ্রিয় পোস্ট

ছাত্রদল থেকে স্বেচ্ছাসেবক দল, রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা পনির খন্দকারের

মাদক ছেড়ে স্কাউটিং করি: ডিমলায় ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ সম্পন্ন

আপডেটের সময়: ০৪:৪৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

‘মাদক ছেড়ে স্কাউটিং করি, সবাই মিলে দেশ গড়ি’ এই সময়োপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় শেষ হলো ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ ও মহা তাঁবু জলসা। বাংলাদেশ স্কাউটস ডিমলা উপজেলার আয়োজনে ডিমলা রানী বৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী এই শিক্ষামূলক ও আনন্দঘন সমাবেশ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সমাপ্ত হয়েছে।

​আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সমাবেশের উদ্বোধন ঘোষণা করেছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

আরও পড়ুনঃ  জন্মটাই কি তাহলে আজন্ম পাপ

​সমাবেশের বিভিন্ন আয়োজনে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, ডিমলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিবাকর রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র নাথ রায়, জেলা বিএনপির সাবেক সদস্য ও উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী, অধ্যাপিকা সেতারা সুলতানা, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা এবং অনুষ্ঠানের ভেন্যু ডিমলা রানী বৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী বাবুল।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে ৬'বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি

​এছাড়া সমাবেশের সার্বিক ব্যবস্থাপনা ও নির্দেশনায় ছিলেন উপজেলা স্কাউট সম্পাদক ও সহকারী শিক্ষক রাসেউল আলম রাসেল এবং স্কাউট কমিশনার আসাদুজ্জামান কমলসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

​আয়োজক কমিটি সূত্রে জানা যায়, এবারের ১৩তম উপজেলা স্কাউট সমাবেশে ডিমলার মোট ৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্য থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ২৩টি স্কাউট ইউনিট স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিটি ইউনিটে ৮ জন স্কাউট সদস্য এবং তাঁদের সার্বিক তত্ত্বাবধানের জন্য একজন করে ইউনিট লিডার ছিলেন।

​স্কাউটিংয়ের মূল লক্ষ্য তুলে ধরে আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব গঠন, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা ও দেশপ্রেমের চর্চা বাড়ানোর জন্যই এই সমাবেশের আয়োজন করা হয়েছে। বিশেষ করে বর্তমান সমাজে মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে দূরে রেখে মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা সৃষ্টি এর অন্যতম উদ্দেশ্য। এই তাঁবু বাস ও স্কাউটিং কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীরা আগামী দিনে আত্মনির্ভরশীল, দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক