Dhaka ০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

ডিমলায় এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

নীলফামারীর ডিমলায় বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন, রেজিস্ট্রেশন নং-বি-১৭৪৬, সাব-রেজিস্ট্রার অফিস, ডিমলার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। সংগঠনটির মোট ভোটার ছিলেন ৪৯ জন। এর মধ্যে ৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। একজন ভোটার অনুপস্থিত ছিলেন।

নির্বাচনে মোট ৮টি পদের মধ্যে ৩টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন সহ-সভাপতি পদে মোঃ মহিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মনিরুজ্জামান রাসেল এবং প্রচার সম্পাদক পদে অজয় রায়।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫

বাকি ৫টি পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মোস্তা বুলবুল বাদশা ও রবিউল আলম মানিক উভয়েই ২৪টি করে ভোট পেয়েছেন। দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় এ পদে কোনো প্রার্থী এককভাবে বিজয়ী হতে পারেননি। সংগঠনের গঠনতন্ত্র ও নির্বাচন বিধি অনুযায়ী দুজনকেই সভপতি নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে ৬'বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি

সাধারণ সম্পাদক পদে আজাহারুল ইসলাম সোহাগ ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আল-মামুন পেয়েছেন ১৮ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে সুমন রায় ৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রুহুল আমিন পেয়েছেন ১০ ভোট।

কোষাধ্যক্ষ পদে মোঃ আলমগীর হোসেন আলম ৩৫ ভোট এবং মোঃ রেজাউল করিম ১৩ ভোট পেয়েছেন। ২২ ভোটের ব্যবধানে মোঃ আলমগীর হোসেন আলম কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন।

মহিলা বিষয়ক সম্পাদক পদে মোছাঃ আইরিন আক্তার ২৯ ভোট এবং মোছাঃ আরজিনা আক্তার ১৮ ভোট পেয়েছেন। সর্বাধিক ভোট পেয়ে মোছাঃ আইরিন আক্তার মহিলা বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।

আরও পড়ুনঃ  গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেন। নির্বাচনকে কেন্দ্র করে ডিমলা সাব-রেজিস্ট্রার অফিস এলাকায় প্রার্থী, সমর্থক ও ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ডিমলা সাব-রেজিস্ট্রার কর্মকর্তা কে. এম. সুজাউদ্দীনের তত্ত্বাবধানে নির্বাচন কার্যক্রম পরিচালিত হয়।

শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ এবং ফলাফল ঘোষণা শেষে নির্বাচিত প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু

ডিমলায় এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৬:৫৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

নীলফামারীর ডিমলায় বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন, রেজিস্ট্রেশন নং-বি-১৭৪৬, সাব-রেজিস্ট্রার অফিস, ডিমলার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। সংগঠনটির মোট ভোটার ছিলেন ৪৯ জন। এর মধ্যে ৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। একজন ভোটার অনুপস্থিত ছিলেন।

নির্বাচনে মোট ৮টি পদের মধ্যে ৩টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন সহ-সভাপতি পদে মোঃ মহিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মনিরুজ্জামান রাসেল এবং প্রচার সম্পাদক পদে অজয় রায়।

আরও পড়ুনঃ  সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং CARE Bangladesh এর প্রতিনিধির বরগুনার জাগোনারীর কার্যক্রম পরিদর্শন