Dhaka ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদারীপুরের শিবচরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ঢাকার বিমানবন্দর এলাকা থেকে সেনবাগের আলোচিত আরাফাত ফায়েম হত্যা মামলার ২নং আসামি গ্রেপ্তার সেনবাগে ১৫৩ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত কারবারি গ্রেপ্তার, দুই সেবনকারীর কারাদণ্ড ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন ইউপি সদস্যকে ঘিরে ফেসবুক পোস্ট, তদন্ত চেয়ে থানায় অভিযোগ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা দেশ খণ্ডিত করার ষড়যন্ত্র হলে রুখে দাঁড়াবে জনগণ : মোস্তফা আমীর ফয়সল প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কৌশল ও সুযোগ’ বিষয়ে আয়োজিত পরামর্শ সভা জরুরি সংবাদ সম্মেলনে বিজয়নগরে জুশনে জুলুশের র‍্যালি স্থগিত ঘোষণা চট্টগ্রামে সেনবাগ পেশাজীবী পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে সেনবাগ পেশাজীবী পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বসবাসরত নোয়াখালীর সেনবাগের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও কল্যাণ সাধনের লক্ষ্যে গঠিত ‘সেনবাগ পেশাজীবী পরিষদ’-এর নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

​রোববার (২৩ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ এম্বার এসেন্স রেস্টুরেন্টে এ সভা আয়োজিত হয়। এতে সেনবাগের বিভিন্ন পর্যায়ের বরেণ্য শিক্ষাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আরও পড়ুনঃ  শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার বেপারী গ্রেপ্তার

​অনুষ্ঠানে সেনবাগের কৃতি সন্তান নাজমুল হাসান মিঠুকে সভাপতি এবং ফিরোজ আলমকে সাধারণ সম্পাদক করে গঠিত ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা ও আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

​নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং সাংগঠনিক সম্পাদক সামছুল হুদা সবুজ-এর যৌথ সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পরিষদের নবনির্বাচিত সভাপতি নাজমুল হাসান মিঠু।

আরও পড়ুনঃ  সেনবাগে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা: রাত ৮টার পরও খোলা থাকছে দোকানপাট

​পরিচিতি সভায় বক্তারা বলেন, “সেনবাগ আমাদের-আমরা সেনবাগের”—এই মূলমন্ত্রকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। ব্যক্তি বা পেশাগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে সেনবাগের সামগ্রিক উন্নয়ন, পারস্পরিক সম্প্রীতি সুদৃঢ়করণ এবং এলাকার শিক্ষা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

​সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করার নানা পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে চট্টগ্রামে বসবাসরত সেনবাগবাসীর বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, আহত ৫

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন, এই পরিষদের মাধ্যমে সেনবাগের মানুষের কল্যাণে গৃহীত কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং চট্টগ্রামে বসবাসরত সেনবাগবাসীর স্বার্থ সুরক্ষায় সংগঠনটি একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

মাদারীপুরের শিবচরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

চট্টগ্রামে সেনবাগ পেশাজীবী পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৪:২০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

চট্টগ্রামে বসবাসরত নোয়াখালীর সেনবাগের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও কল্যাণ সাধনের লক্ষ্যে গঠিত ‘সেনবাগ পেশাজীবী পরিষদ’-এর নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

​রোববার (২৩ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ এম্বার এসেন্স রেস্টুরেন্টে এ সভা আয়োজিত হয়। এতে সেনবাগের বিভিন্ন পর্যায়ের বরেণ্য শিক্ষাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আরও পড়ুনঃ  নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা

​অনুষ্ঠানে সেনবাগের কৃতি সন্তান নাজমুল হাসান মিঠুকে সভাপতি এবং ফিরোজ আলমকে সাধারণ সম্পাদক করে গঠিত ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা ও আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

​নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং সাংগঠনিক সম্পাদক সামছুল হুদা সবুজ-এর যৌথ সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পরিষদের নবনির্বাচিত সভাপতি নাজমুল হাসান মিঠু।

আরও পড়ুনঃ  সেনবাগে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা: রাত ৮টার পরও খোলা থাকছে দোকানপাট

​পরিচিতি সভায় বক্তারা বলেন, “সেনবাগ আমাদের-আমরা সেনবাগের”—এই মূলমন্ত্রকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। ব্যক্তি বা পেশাগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে সেনবাগের সামগ্রিক উন্নয়ন, পারস্পরিক সম্প্রীতি সুদৃঢ়করণ এবং এলাকার শিক্ষা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

​সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করার নানা পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে চট্টগ্রামে বসবাসরত সেনবাগবাসীর বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ মালামাল আটক