Dhaka ০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সেনবাগে পুলিশের ‘জিরো টলারেন্স’: ইয়াবাসহ ৮ অপরাধী কারাগারে শিবচরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদদের স্মরণে টাঙ্গাইল নাগরপুরে জামায়াতের আলোচনা সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্ব সাপ দিবসেই শ্রীমঙ্গলে অজগর সাপ উদ্ধার নোয়াখালীর উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের গোলটেবিল বৈঠক সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ জিরাসহ ট্রাক আটক অস্তিত্ব সংকটে সিংগাহারা নদী: খনন শুরু না হওয়ায় বাড়ছে ক্ষোভ বাহুবলে শিক্ষিকার গলা থেকে স্বর্ণালংকা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা কাতারের সাবেক আমীরের ইন্তেকালে শোক বইয়ে স্বাক্ষর করলেন জাকের পার্টির মহাসচিব কালীগঞ্জে পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সেনবাগে পুলিশের ‘জিরো টলারেন্স’: ইয়াবাসহ ৮ অপরাধী কারাগারে

নোয়াখালীর সেনবাগ উপজেলায় অপরাধ দমনে কঠোর অবস্থানে নেমেছে স্থানীয় পুলিশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলের লক্ষ্যে পরিচালিত এক বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

​শনিবার (১৮ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে সেনবাগ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আরিফুল ইসলাম (প্রকাশ আরিফ) ও মো. আলাউদ্দিনকে (প্রকাশ সুমন) গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

​একই অভিযানে পুলিশের বিশেষ টিম ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করে। অভিযানে জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. রানা (প্রকাশ টিপু সুলতান) এবং মারামারি মামলার আসামি শাহদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মোরশেদ আলমকে আইনের আওতায় আনা হয়েছে। এছাড়াও মাদক সেবনের সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আরও তিনজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  শিবচরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

​গ্রেপ্তারকৃত ৮ জনকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম সরকার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে সেনবাগ থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে এই ধরনের অভিযান আমাদের চলমান প্রক্রিয়া। আইন-শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর এবং এ কাজে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও তথ্য দিয়ে সহযোগিতা প্রত্যাশা করছি।”

আরও পড়ুনঃ  বাহুবলে শিক্ষিকার গলা থেকে স্বর্ণালংকা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

​এলাকাবাসী মনে করছেন, পুলিশের এই ধারাবাহিক অভিযান এলাকায় অপরাধ প্রবণতা কমাতে এবং জনমনে স্বস্তি ফেরাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সেনবাগে পুলিশের ‘জিরো টলারেন্স’: ইয়াবাসহ ৮ অপরাধী কারাগারে

সেনবাগে পুলিশের ‘জিরো টলারেন্স’: ইয়াবাসহ ৮ অপরাধী কারাগারে

আপডেটের সময়: ০৫:৫৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

নোয়াখালীর সেনবাগ উপজেলায় অপরাধ দমনে কঠোর অবস্থানে নেমেছে স্থানীয় পুলিশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলের লক্ষ্যে পরিচালিত এক বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

​শনিবার (১৮ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে সেনবাগ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আরিফুল ইসলাম (প্রকাশ আরিফ) ও মো. আলাউদ্দিনকে (প্রকাশ সুমন) গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ  শিবচরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

​একই অভিযানে পুলিশের বিশেষ টিম ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করে। অভিযানে জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. রানা (প্রকাশ টিপু সুলতান) এবং মারামারি মামলার আসামি শাহদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মোরশেদ আলমকে আইনের আওতায় আনা হয়েছে। এছাড়াও মাদক সেবনের সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আরও তিনজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাহুবলে শিক্ষিকার গলা থেকে স্বর্ণালংকা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

​গ্রেপ্তারকৃত ৮ জনকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম সরকার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে সেনবাগ থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে এই ধরনের অভিযান আমাদের চলমান প্রক্রিয়া। আইন-শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর এবং এ কাজে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও তথ্য দিয়ে সহযোগিতা প্রত্যাশা করছি।”

আরও পড়ুনঃ  সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ জিরাসহ ট্রাক আটক