Dhaka ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বৃষ্টিকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানালেন রাজনগরবাসী টাঙ্গাইল নাগরপুরে পল্লী বিদ্যুৎ এর ভোগান্তিতে অতিষ্ঠ জনজীবন শ্রীমঙ্গলে ৩য় ধাপে ফ্যামেলী কার্ড উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের স্কুলছাত্রীদের ইভটিজিং: ৩ বহিরাগত যুবক গ্রেফতার, ২ ছাত্রী বহিষ্কার বাহুবলে শ্বশুরবাড়ির বিরোধে নুর আলীর উপর হামলা, কুপিয়ে গুরুতর জখম বাহুবল ডুবাঐ বাজারে সংঘর্ষে নিহত ১ আহত আর অসংখ্য মানুষ আরমানিটোলায় পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ পেলেন চিকিৎসাসেবা শ্রীমঙ্গলে মাছ ধরার জালে ধরা পড়ল অজগর, বন বিভাগের কাছে হস্তান্তর সেনবাগে ঢালুয়া দারুসসুন্নাত মাদ্রাসার আজীবন দাতা সদস্য হলেন লায়ন সৈয়দ হারুন: ২ লাখ টাকার পে-অর্ডার হস্তান্তর সেনবাগে সড়ক দুর্ঘটনা: দুই সহোদরসহ প্রাণ গেল ৩ তরুণের, এলাকায় শোকের ছায়া

চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের স্কুলছাত্রীদের ইভটিজিং: ৩ বহিরাগত যুবক গ্রেফতার, ২ ছাত্রী বহিষ্কার

নোয়াখালীর সেনবাগ উপজেলায় চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের ইভটিজিং করার অভিযোগে তিন বহিরাগত যুবককে পুলিশে সোপর্দ করা হয়েছে। একই সাথে বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের দায়ে অষ্টম শ্রেণীর দুই ছাত্রীকে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ।

​আজ বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে বিদ্যালয় চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

​বিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ সকালে ক্লাস চলাকালীন সময়ে বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকজন বহিরাগত যুবকের সন্দেহজনক উপস্থিতি লক্ষ করা যায়। একপর্যায়ে ছাত্রীদের সাথে তাদের অনাকাঙ্ক্ষিত ও আপত্তিকর আচরণের বিষয়টি বিদ্যালয় প্রশাসনের নজরে আসে। তাৎক্ষণিকভাবে স্কুল কর্তৃপক্ষ ওই তিন যুবককে হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইভটিজিংয়ের ঘটনার সত্যতা মেলায় তাদের সেনবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণও চারা বিতরণ অনুষ্ঠিত

​এদিকে, এই অপ্রীতিকর ঘটনার সাথে বিদ্যালয়ের দুই ছাত্রীর জড়িত থাকার প্রমাণ পায় কর্তৃপক্ষ। স্কুলের শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জরুরি বৈঠক ডেকে ওই দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় স্কুল প্রশাসন।

​আটককৃত যুবকেরা হলেন: ১. মেহেদী হাসান দুলাল (১৭), পিতা: সোলেমান। ২. আবু ইউছুপ ফাহিম (১৮), পিতা: নূরের জামান। ৩. মাসুদুল ইসলাম (১৮), পিতা: সহিদুল ইসলাম। (সবার বাড়ি সেনবাগ উপজেলার পশ্চিম চাঁদপুর গ্রামে।)

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে ৩য় ধাপে ফ্যামেলী কার্ড উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী

​বহিষ্কৃত ছাত্রীরা হলেন: ১. মমিতা ইসলাম (১৪), ৮ম শ্রেণী (ক-শাখা, রোল-৩৯), পিতা: মো. ইসমাইল হোসেন, গ্রাম: বিন্নাগুনী (চৌকিদার বাড়ি)। ২. সুমাইয়া আক্তার প্রীতি (১৪), ৮ম শ্রেণী (খ-শাখা, রোল-৯০), পিতা: নাজির আহম্মেদ, গ্রাম: বিন্নাগুনী (হাজী বাড়ি)।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন ইকবাল জানান: “আটককৃতদের জিজ্ঞাসাবাদে ইভটিজিংয়ের সাথে তাদের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। পরে আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সেনবাগ থানায় সোপর্দ করেছি। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে আমরা সবসময় জিরো টলারেন্স নীতি অবলম্বন করব।”

আরও পড়ুনঃ  সেনবাগে সড়ক দুর্ঘটনা: দুই সহোদরসহ প্রাণ গেল ৩ তরুণের, এলাকায় শোকের ছায়া

​সেনবাগ থানা পুলিশ জানিয়েছে, স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে আটককৃত যুবকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

​এই ঘটনার পর বিদ্যালয় প্রাঙ্গণ ও স্থানীয় সচেতন মহলের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগতদের অবাধ প্রবেশ এবং ছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকেরা। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক ও স্থানীয় প্রশাসনকে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

বৃষ্টিকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানালেন রাজনগরবাসী

চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের স্কুলছাত্রীদের ইভটিজিং: ৩ বহিরাগত যুবক গ্রেফতার, ২ ছাত্রী বহিষ্কার

আপডেটের সময়: ০২:২০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

নোয়াখালীর সেনবাগ উপজেলায় চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের ইভটিজিং করার অভিযোগে তিন বহিরাগত যুবককে পুলিশে সোপর্দ করা হয়েছে। একই সাথে বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের দায়ে অষ্টম শ্রেণীর দুই ছাত্রীকে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ।

​আজ বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে বিদ্যালয় চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

​বিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ সকালে ক্লাস চলাকালীন সময়ে বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকজন বহিরাগত যুবকের সন্দেহজনক উপস্থিতি লক্ষ করা যায়। একপর্যায়ে ছাত্রীদের সাথে তাদের অনাকাঙ্ক্ষিত ও আপত্তিকর আচরণের বিষয়টি বিদ্যালয় প্রশাসনের নজরে আসে। তাৎক্ষণিকভাবে স্কুল কর্তৃপক্ষ ওই তিন যুবককে হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইভটিজিংয়ের ঘটনার সত্যতা মেলায় তাদের সেনবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  বাহুবলে শ্বশুরবাড়ির বিরোধে নুর আলীর উপর হামলা, কুপিয়ে গুরুতর জখম

​এদিকে, এই অপ্রীতিকর ঘটনার সাথে বিদ্যালয়ের দুই ছাত্রীর জড়িত থাকার প্রমাণ পায় কর্তৃপক্ষ। স্কুলের শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জরুরি বৈঠক ডেকে ওই দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় স্কুল প্রশাসন।

​আটককৃত যুবকেরা হলেন: ১. মেহেদী হাসান দুলাল (১৭), পিতা: সোলেমান। ২. আবু ইউছুপ ফাহিম (১৮), পিতা: নূরের জামান। ৩. মাসুদুল ইসলাম (১৮), পিতা: সহিদুল ইসলাম। (সবার বাড়ি সেনবাগ উপজেলার পশ্চিম চাঁদপুর গ্রামে।)

আরও পড়ুনঃ  সেনবাগে ঢালুয়া দারুসসুন্নাত মাদ্রাসার আজীবন দাতা সদস্য হলেন লায়ন সৈয়দ হারুন: ২ লাখ টাকার পে-অর্ডার হস্তান্তর