Dhaka ০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পূবাইলে আদালতের নির্দেষ অমান্য করে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ আ:লীগ নেতা মতিউর সরকারের বিরুদ্ধে ​ফুটপাত গিলে খেয়েছে দোকানদাররা: সেনবাগ বাজারে নারী ও শিশুদের চলাচল ঝুঁকিপূর্ণ সেনবাগে রাতভর পুলিশের চিরুনি অভিযান: পরোয়ানাভুক্ত ৫ আসামি আটক, আদালতে সোপর্দ কালীগঞ্জে সড়কের পাশ থেকে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, আটক ২ নাগরপুরে ১০দিন ব্যাপি ঈদ আনন্দ মেলার উদ্বোধন আজকের মধ্যে সমাধান না হলে বুধবার থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শ্রমিক দলের নেতা ফিরোজ মিয়ার মৃত্যুতে পূবাইল থানা শ্রমিক দলের গভীর শোক শ্রীমঙ্গলে রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষ, চালক গুরুতর আহত: গেইটম্যানের অবহেলার অভিযোগ পূবাইলে ফিওনা লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত হলো ‘সেলিব্রিটি গেস্টস ঈদ ফেস্ট ও ডি.জে. পার্টি’ সালথায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়াকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষ, আহত ১০

সেনবাগে রাতভর পুলিশের চিরুনি অভিযান: পরোয়ানাভুক্ত ৫ আসামি আটক, আদালতে সোপর্দ

বুধবার (৩ জুন) আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নোয়াখালীর সেনবাগে রাতভর এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াখালীর পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেনের দিকনির্দেশনায় এবং সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম সরকারের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় এই পৃথক অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ  আজকের মধ্যে সমাধান না হলে বুধবার থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

​সজাপ্রাপ্ত আসামি গ্রেফতার: থানার এএসআই তরুণ কান্তি শর্মা ও এএসআই মো. জুয়েল রানার নেতৃত্বে একটি চৌকস টিম সিআর মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি শাহজাহান (সুমন)-কে গ্রেফতার করে। সে সেনবাগ থানার পরিকোট গ্রামের মো. ইসহাকের ছেলে। তার বিরুদ্ধে একটি মামলায় সাজা ও অন্য একটিতে গ্রেফতারি পরোয়ানা ছিল।

আরও পড়ুনঃ  পূবাইলে আদালতের নির্দেষ অমান্য করে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ আ:লীগ নেতা মতিউর সরকারের বিরুদ্ধে

​ওয়ারেন্টভুক্ত আসামি আটক: অন্যদিকে, এসআই নির্মল চন্দ্র নাথ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মনির হোসেনকে গ্রেফতার করেন। সে পদুয়া (গাজিরহাট) গ্রামের আলী মাস্টারের ছেলে।

​ধারা ১৫১-এ ৩ জন আটক: এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য অপরাধ প্রতিরোধের অংশ হিসেবে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন: কোরবান আলী রুবেল (২৯), শাহাদাত হোসেন (২৪), মো. সাকিব (১৯)

আরও পড়ুনঃ  পূবাইলে ফিওনা লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত হলো ‘সেলিব্রিটি গেস্টস ঈদ ফেস্ট ও ডি.জে. পার্টি’

​অভিযানের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সরকার জানান, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও অপরাধ দমনে পুলিশ অত্যন্ত তৎপর। ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে এবং অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশের এই বিশেষ ও ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় পোস্ট

পূবাইলে আদালতের নির্দেষ অমান্য করে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ আ:লীগ নেতা মতিউর সরকারের বিরুদ্ধে

সেনবাগে রাতভর পুলিশের চিরুনি অভিযান: পরোয়ানাভুক্ত ৫ আসামি আটক, আদালতে সোপর্দ

আপডেটের সময়: ১০:৩৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

বুধবার (৩ জুন) আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নোয়াখালীর সেনবাগে রাতভর এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াখালীর পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেনের দিকনির্দেশনায় এবং সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম সরকারের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় এই পৃথক অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ  শ্রমিক দলের নেতা ফিরোজ মিয়ার মৃত্যুতে পূবাইল থানা শ্রমিক দলের গভীর শোক

​সজাপ্রাপ্ত আসামি গ্রেফতার: থানার এএসআই তরুণ কান্তি শর্মা ও এএসআই মো. জুয়েল রানার নেতৃত্বে একটি চৌকস টিম সিআর মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি শাহজাহান (সুমন)-কে গ্রেফতার করে। সে সেনবাগ থানার পরিকোট গ্রামের মো. ইসহাকের ছেলে। তার বিরুদ্ধে একটি মামলায় সাজা ও অন্য একটিতে গ্রেফতারি পরোয়ানা ছিল।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে সড়কের পাশ থেকে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, আটক ২

​ওয়ারেন্টভুক্ত আসামি আটক: অন্যদিকে, এসআই নির্মল চন্দ্র নাথ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মনির হোসেনকে গ্রেফতার করেন। সে পদুয়া (গাজিরহাট) গ্রামের আলী মাস্টারের ছেলে।

​ধারা ১৫১-এ ৩ জন আটক: এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য অপরাধ প্রতিরোধের অংশ হিসেবে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন: কোরবান আলী রুবেল (২৯), শাহাদাত হোসেন (২৪), মো. সাকিব (১৯)

আরও পড়ুনঃ  নাগরপুরে ১০দিন ব্যাপি ঈদ আনন্দ মেলার উদ্বোধন