Dhaka ০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের আয়োজনে গোয়ালন্দে বৃক্ষরোপন উদ্বোধন রাজবাড়ীর জেলা নতুন (ডিসি) আফরোজা পারভীনের যোগদান মেলায় জুয়া প্রতিরোধে বাধা: প্রতিবাদ করায় যুবককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ পূবাইলে তুরাগ ফিলিং স্টেশন মালিককে ৬০ হাজার টাকা জরিমানা  শ্রীমঙ্গলে শিশু জুনায়েদ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার নাগরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান, জরিমানা আদায় এবং কার্যক্রম বন্ধের নির্দেশ রাজবাড়ী বালিকান্দিতে মোটর সাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত গর্ভবতী মা ও শিশুসহ সাধারণ মানুষের জন্য এক আতঙ্কের নাম খিরাতলা সিঙ্গারবিল সড়ক বাহুবলে নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামলী বাস খাদে পড়ে আহত ১০ পূবাইলে খোড়াইদ জয়নগর যুব সমাজের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ইয়ংস্টার সিজন ৪ অনুষ্ঠিত

কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাজী মোহাম্মদ আলী আকবর মাষ্টার আমাদের মাঝে আর নেই

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের ঐতিহ্যবাহী কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক হাজী মোহাম্মদ আলী আকবর মাস্টার আর আমাদের মাঝে নেই।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার, ২৯ মার্চ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স আনুমানিক ৭০ বছরের বেশি ছিল। তিনি স্ত্রী ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আরও পড়ুনঃ  নাগরপুরে গৃহবধুর রহস্য জনক মৃত্যু 

হাজী মোহাম্মদ আলী আকবর মাস্টার ছিলেন কাঞ্চনপুর উত্তরপাড়া বড় বাড়ির মরহুম তিতু মিয়ার বড় ছেলে। তিনি কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং নিষ্ঠা, সততা ও আদর্শের মাধ্যমে বিদ্যালয়টিকে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করান। তাঁর হাত ধরে গড়ে উঠেছে হাজারো শিক্ষার্থী, যারা আজ সমাজের বিভিন্ন স্তরে সুনামের সাথে অবদান রেখে চলেছেন।

তিনি ছিলেন কেবল একজন শিক্ষক নন, ছিলেন একজন প্রকৃত মানুষ গড়ার কারিগর—একজন আলোকিত পথপ্রদর্শক। তাঁর স্নেহ, আদর্শ ও শিক্ষাদানের অনন্য ধারা আজও তাঁর শিক্ষার্থীদের হৃদয়ে অম্লান হয়ে আছে। তাঁর চলে যাওয়ায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া; এই শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়।

আরও পড়ুনঃ  নতুন ভবনে যাত্রা শুরুর অপেক্ষায় পূবাইল থানা, ভিত্তিপ্রস্তর স্থাপন

মাগরিব নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় পাঁচ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। সকলেই তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করা হয়।

আরও পড়ুনঃ  রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের আয়োজনে গোয়ালন্দে বৃক্ষরোপন উদ্বোধন

স্থানীয়রা জানান, তিনি ছিলেন অত্যন্ত সৎ, সদালাপী ও মানবিক গুণাবলিতে ভরপুর একজন মানুষ।

শিক্ষকতা পেশার মাধ্যমে তিনি শুধু শিক্ষা দেননি, গড়ে তুলেছেন অসংখ্য সৎ ও আদর্শবান মানুষ।

পরিশেষে, মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ যেন তাঁদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।

এবং আল্লাহ তাআলা যেন মরম আলী আকবর মাস্টারের জীবনের জানা অজানা সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করে আমিন।

Tag :

রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের আয়োজনে গোয়ালন্দে বৃক্ষরোপন উদ্বোধন

কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাজী মোহাম্মদ আলী আকবর মাষ্টার আমাদের মাঝে আর নেই

আপডেটের সময়: ১২:৪৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের ঐতিহ্যবাহী কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক হাজী মোহাম্মদ আলী আকবর মাস্টার আর আমাদের মাঝে নেই।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার, ২৯ মার্চ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স আনুমানিক ৭০ বছরের বেশি ছিল। তিনি স্ত্রী ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আরও পড়ুনঃ  পূবাইলে তুরাগ ফিলিং স্টেশন মালিককে ৬০ হাজার টাকা জরিমানা 

হাজী মোহাম্মদ আলী আকবর মাস্টার ছিলেন কাঞ্চনপুর উত্তরপাড়া বড় বাড়ির মরহুম তিতু মিয়ার বড় ছেলে। তিনি কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং নিষ্ঠা, সততা ও আদর্শের মাধ্যমে বিদ্যালয়টিকে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করান। তাঁর হাত ধরে গড়ে উঠেছে হাজারো শিক্ষার্থী, যারা আজ সমাজের বিভিন্ন স্তরে সুনামের সাথে অবদান রেখে চলেছেন।

তিনি ছিলেন কেবল একজন শিক্ষক নন, ছিলেন একজন প্রকৃত মানুষ গড়ার কারিগর—একজন আলোকিত পথপ্রদর্শক। তাঁর স্নেহ, আদর্শ ও শিক্ষাদানের অনন্য ধারা আজও তাঁর শিক্ষার্থীদের হৃদয়ে অম্লান হয়ে আছে। তাঁর চলে যাওয়ায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া; এই শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়।

আরও পড়ুনঃ  আয়কর অফিসে নাম ভাঙ্গিয়ে দোকানে দোকানে গিয়ে টাকা আদায়