Dhaka ০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিবচরে আধুনিক ৪তলা ডাকবাংলো ভবনের শুভ উদ্বোধন ও মহিলাদের মাঝে সনদ-আর্থিক সহায়তা প্রদান প্লাস্টিক ব্যবসায়ী সমিতির সভাপতি পদে প্রার্থী ফায়সাল হোসেন রবিউল দেবীগঞ্জে মসজিদে সিজদায় থাকা অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সালথা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: যুবলীগের পদ অস্বীকার ইসলামী আন্দোলন নেতার কাপাসিয়ায়  এমপি’র প্রচেষ্টায় ৫০ জন অসহায় প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ সালথায় পূজামণ্ডপের ১৫০ ফুট রাস্তা নির্মাণ, প্রশংসায় যুবদল নেতা এনায়েত হোসেন নাগরপুরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার করেছে এসআরবি সরকারিভাবে নিবন্ধিত হলো “বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতি” কালীগঞ্জে ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ গ্রেপ্তার-৫ মাদক সম্রাটদের ছাড়িয়ে নিতে বিএনপির নেতার চেষ্টা নাতনীকে বিয়ের চার বছর পর হত্যা, জনতার হাতে আটক স্বামী

কাপাসিয়ায়  এমপি’র প্রচেষ্টায় ৫০ জন অসহায় প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৪৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ১৩ সময় দেখুন

গাজীপুর প্রতিনিধিঃ

সমাজের দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরও সুস্থ ও সুন্দরভাবে বাঁচার অধিকার রয়েছে। মানুষ সৃষ্টির সেরা জীব। অসহায় মানুষের সহযোগিতা করা নৈতিক দায়িত্ব। মানুষ ও মানবতার সেবাই আল্লাহর এবাদত।কালজয়ী শিল্পী ভূপেন হাজারিকা এমন সব মানুষের জন্যেই যেনো লিখেছিলেন,মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা? ও বন্ধু মানুষ মানুষের জন্যে..।সহমর্মিতা ও সহানুভূতির চেতনায় উজ্জীবিত হয়ে সমাজের বিবেকবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের যে কোন মানবিক উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হয়।

গাজীপুর -৪ কাপাসিয়ারজননন্দিত তরুণ এমপি সালাউদ্দিন আইউবীর উদ্যোগে ও ঐকান্তিক প্রচেষ্টায় ৫০ জন অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ যেনো মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো।২০ অক্টোবর মঙ্গলবার বিকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবেকাপাসিয়া উপজেলার ১১ ইউনিয়নের ৫০ জন বিশেষ চাহিদা সম্পন্ন অসহায় মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য মো. সালাহউদ্দিন আইয়ুবী। কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের জেনচ উফুক ইনসানি ইয়ারদিম দেরনেগির চেয়ারম্যান আলী সেনেল।সালাউদ্দিন আইউবী এমপির ঐকান্তিক প্রচেষ্টায় তুরস্কের Genc Ufuk İnsani Yardım Derneği-এর অর্থায়নে এবং Dost Aid Bangladesh Society-এর বাস্তবায়নে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি সালাউদ্দিন আইউবী এমপি বলেন,কারও কাছে একটি হুইলচেয়ার শুধু চলার বাহন, আর কারও কাছে এটি নতুন করে বাঁচার স্বপ্ন, স্বনির্ভরতার সাহস এবং জীবনের পথে এগিয়ে যাওয়ার এক নতুন আশার আলো।বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ জন মানুষের হাতে হুইলচেয়ার তুলে দেওয়ার এই মানবিক উদ্যোগ আমাদের হৃদয়ে জাগিয়ে তোলে ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার অনন্য অনুভূতি।আমাদের ছোট্ট একটি উদ্যোগ হয়তো কারও জীবনে এনে দিতে পারে বড় পরিবর্তন, কারও মুখে ফোটাতে পারে এক চিলতে হাসি, আর কারও থমকে থাকা পথচলায় জ্বালিয়ে দিতে পারে নতুন আশার প্রদীপ।তিনি আরো বলেন, আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলি, যেখানে শারীরিক সীমাবদ্ধতা নয়, মানুষের স্বপ্ন ও সম্ভাবনাই হবে এগিয়ে যাওয়ার শক্তি।তিনিম দোস্ত এইড বাংলাদেশ ও তুরষ্কের সেবামূলক সংস্থাকে ধন্যবাদ জানিয়ে বলেন তাদের সহযোগিতায় এতগুলো প্রতিবন্ধী ভাই-বোনের মাঝে হুইলচেয়ার বিতরণ করা সম্ভব হলো।মানবিক এ উদ্যোগ স্থানীয় অসহায় মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  সালথায় নবগঠিত যুবদলের আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল
Tag :
জনপ্রিয় পোস্ট

শিবচরে আধুনিক ৪তলা ডাকবাংলো ভবনের শুভ উদ্বোধন ও মহিলাদের মাঝে সনদ-আর্থিক সহায়তা প্রদান

কাপাসিয়ায়  এমপি’র প্রচেষ্টায় ৫০ জন অসহায় প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

আপডেটের সময়: ১০:৪৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

গাজীপুর প্রতিনিধিঃ

সমাজের দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরও সুস্থ ও সুন্দরভাবে বাঁচার অধিকার রয়েছে। মানুষ সৃষ্টির সেরা জীব। অসহায় মানুষের সহযোগিতা করা নৈতিক দায়িত্ব। মানুষ ও মানবতার সেবাই আল্লাহর এবাদত।কালজয়ী শিল্পী ভূপেন হাজারিকা এমন সব মানুষের জন্যেই যেনো লিখেছিলেন,মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা? ও বন্ধু মানুষ মানুষের জন্যে..।সহমর্মিতা ও সহানুভূতির চেতনায় উজ্জীবিত হয়ে সমাজের বিবেকবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের যে কোন মানবিক উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হয়।

গাজীপুর -৪ কাপাসিয়ারজননন্দিত তরুণ এমপি সালাউদ্দিন আইউবীর উদ্যোগে ও ঐকান্তিক প্রচেষ্টায় ৫০ জন অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ যেনো মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো।২০ অক্টোবর মঙ্গলবার বিকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবেকাপাসিয়া উপজেলার ১১ ইউনিয়নের ৫০ জন বিশেষ চাহিদা সম্পন্ন অসহায় মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য মো. সালাহউদ্দিন আইয়ুবী। কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের জেনচ উফুক ইনসানি ইয়ারদিম দেরনেগির চেয়ারম্যান আলী সেনেল।সালাউদ্দিন আইউবী এমপির ঐকান্তিক প্রচেষ্টায় তুরস্কের Genc Ufuk İnsani Yardım Derneği-এর অর্থায়নে এবং Dost Aid Bangladesh Society-এর বাস্তবায়নে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি সালাউদ্দিন আইউবী এমপি বলেন,কারও কাছে একটি হুইলচেয়ার শুধু চলার বাহন, আর কারও কাছে এটি নতুন করে বাঁচার স্বপ্ন, স্বনির্ভরতার সাহস এবং জীবনের পথে এগিয়ে যাওয়ার এক নতুন আশার আলো।বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ জন মানুষের হাতে হুইলচেয়ার তুলে দেওয়ার এই মানবিক উদ্যোগ আমাদের হৃদয়ে জাগিয়ে তোলে ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার অনন্য অনুভূতি।আমাদের ছোট্ট একটি উদ্যোগ হয়তো কারও জীবনে এনে দিতে পারে বড় পরিবর্তন, কারও মুখে ফোটাতে পারে এক চিলতে হাসি, আর কারও থমকে থাকা পথচলায় জ্বালিয়ে দিতে পারে নতুন আশার প্রদীপ।তিনি আরো বলেন, আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলি, যেখানে শারীরিক সীমাবদ্ধতা নয়, মানুষের স্বপ্ন ও সম্ভাবনাই হবে এগিয়ে যাওয়ার শক্তি।তিনিম দোস্ত এইড বাংলাদেশ ও তুরষ্কের সেবামূলক সংস্থাকে ধন্যবাদ জানিয়ে বলেন তাদের সহযোগিতায় এতগুলো প্রতিবন্ধী ভাই-বোনের মাঝে হুইলচেয়ার বিতরণ করা সম্ভব হলো।মানবিক এ উদ্যোগ স্থানীয় অসহায় মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  দেবীগঞ্জে মসজিদে সিজদায় থাকা অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু