Dhaka ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

নেচার পালস প্রকল্পের আওতায় বরগুনায় CEA ও PGI বিষয়ে সক্ষমতা বৃদ্ধি করল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS), ব্রিটিশ রেড ক্রসের (BRC) সহযোগিতায়, গত ১১–১৪ অক্টোবর ২০২৬ তারিখে বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (CEA—জনসম্পৃক্ততা ও জবাবদিহিতা) এবং প্রোটেকশন, জেন্ডার অ্যান্ড ইনক্লুশন (PGI—সুরক্ষা, জেন্ডার ও অন্তর্ভুক্তি) বিষয়ক চার দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণে নেচার পালস প্রকল্পের ১৮ জন কর্মী ও রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৮ জন নারী ছিলেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল অন্তর্ভুক্তিমূলক জনসম্পৃক্ততা, দ্বিমুখী যোগাযোগ, মতামত ও অভিযোগ গ্রহণ এবং নিষ্পত্তি, সুরক্ষামূলক ব্যবস্থা (সেফগার্ডিং), সুরক্ষা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি বিষয়ে অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা।

আরও পড়ুনঃ  যশোরে ১২'বছরের মাদ্রাসা ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ: গ্রেপ্তার শিক্ষক

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা প্রকল্পের বিভিন্ন কার্যক্রমে CEA ও PGI অন্তর্ভুক্ত করার জন্য বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি করেন। পাশাপাশি, কমিউনিটি ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি (CDMC), নারী দল (Women Squads) এবং বন ব্যবহারকারী দলগুলোর (Forest User Groups) মধ্যে প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও গ্রহণ করেন। এসব উদ্যোগের লক্ষ্য হলো জবাবদিহিতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্ব ও অংশগ্রহণকে উৎসাহিত করা। প্রশিক্ষণটি পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের ম্যানেজার–CEA জনাব মো. আমিরুল ইসলাম, CEA অফিসার জনাব মো. মোশাররফ হোসেন খান এবং সহকারী PGI অফিসার জনাব মো. আলমগীর হোসেন।

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি জনাব এ.বি.এম. গোলাম হায়দার নিলু এবং ভাইস-চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম মানিক এবং ইউনিট লেভেল অফিসার জনাব আব্দুল করিম।

আরও পড়ুনঃ  বিজ (BEES)-এর সিঙ্গারবিল বাজার শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নেচার পালস প্রকল্পের আওতায় জনকেন্দ্রিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী করে চলেছে। এর মাধ্যমে জলবায়ু সহনশীলতা গড়ে তোলার ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীর মতামত, চাহিদা ও প্রতিক্রিয়াকে কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

জনপ্রিয় পোস্ট

ছাত্রদল থেকে স্বেচ্ছাসেবক দল, রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা পনির খন্দকারের

নেচার পালস প্রকল্পের আওতায় বরগুনায় CEA ও PGI বিষয়ে সক্ষমতা বৃদ্ধি করল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

আপডেটের সময়: ০৪:৩৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS), ব্রিটিশ রেড ক্রসের (BRC) সহযোগিতায়, গত ১১–১৪ অক্টোবর ২০২৬ তারিখে বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (CEA—জনসম্পৃক্ততা ও জবাবদিহিতা) এবং প্রোটেকশন, জেন্ডার অ্যান্ড ইনক্লুশন (PGI—সুরক্ষা, জেন্ডার ও অন্তর্ভুক্তি) বিষয়ক চার দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণে নেচার পালস প্রকল্পের ১৮ জন কর্মী ও রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৮ জন নারী ছিলেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল অন্তর্ভুক্তিমূলক জনসম্পৃক্ততা, দ্বিমুখী যোগাযোগ, মতামত ও অভিযোগ গ্রহণ এবং নিষ্পত্তি, সুরক্ষামূলক ব্যবস্থা (সেফগার্ডিং), সুরক্ষা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি বিষয়ে অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা।

আরও পড়ুনঃ  বিজ (BEES)-এর সিঙ্গারবিল বাজার শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা প্রকল্পের বিভিন্ন কার্যক্রমে CEA ও PGI অন্তর্ভুক্ত করার জন্য বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি করেন। পাশাপাশি, কমিউনিটি ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি (CDMC), নারী দল (Women Squads) এবং বন ব্যবহারকারী দলগুলোর (Forest User Groups) মধ্যে প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও গ্রহণ করেন। এসব উদ্যোগের লক্ষ্য হলো জবাবদিহিতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্ব ও অংশগ্রহণকে উৎসাহিত করা। প্রশিক্ষণটি পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের ম্যানেজার–CEA জনাব মো. আমিরুল ইসলাম, CEA অফিসার জনাব মো. মোশাররফ হোসেন খান এবং সহকারী PGI অফিসার জনাব মো. আলমগীর হোসেন।

আরও পড়ুনঃ  মাদক ছেড়ে স্কাউটিং করি: ডিমলায় ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ সম্পন্ন

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি জনাব এ.বি.এম. গোলাম হায়দার নিলু এবং ভাইস-চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম মানিক এবং ইউনিট লেভেল অফিসার জনাব আব্দুল করিম।

আরও পড়ুনঃ  সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং CARE Bangladesh এর প্রতিনিধির বরগুনার জাগোনারীর কার্যক্রম পরিদর্শন