Dhaka ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদারীপুরের শিবচরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ঢাকার বিমানবন্দর এলাকা থেকে সেনবাগের আলোচিত আরাফাত ফায়েম হত্যা মামলার ২নং আসামি গ্রেপ্তার সেনবাগে ১৫৩ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত কারবারি গ্রেপ্তার, দুই সেবনকারীর কারাদণ্ড ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন ইউপি সদস্যকে ঘিরে ফেসবুক পোস্ট, তদন্ত চেয়ে থানায় অভিযোগ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা দেশ খণ্ডিত করার ষড়যন্ত্র হলে রুখে দাঁড়াবে জনগণ : মোস্তফা আমীর ফয়সল প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কৌশল ও সুযোগ’ বিষয়ে আয়োজিত পরামর্শ সভা জরুরি সংবাদ সম্মেলনে বিজয়নগরে জুশনে জুলুশের র‍্যালি স্থগিত ঘোষণা চট্টগ্রামে সেনবাগ পেশাজীবী পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ঢাকার বিমানবন্দর এলাকা থেকে সেনবাগের আলোচিত আরাফাত ফায়েম হত্যা মামলার ২নং আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগের চাঞ্চল্যকর আরাফাত ফায়েম (১৭) হত্যা মামলার এজাহারনামীয় ২নং আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেনবাগ থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

​গ্রেপ্তারকৃত আসামির নাম মহর আলী মান্না (৩৬)। তিনি সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামের বাসিন্দা।

আরও পড়ুনঃ  সেনবাগে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা: রাত ৮টার পরও খোলা থাকছে দোকানপাট

​পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত মহর আলী মান্না দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানার পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে। পরবর্তীতে মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সেনবাগ থানা পুলিশের একটি চৌকস দল ঢাকা বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে সফলভাবে আটক করে।

আরও পড়ুনঃ  সিঙ্গারবিল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মানিক মিয়ার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা

​নিহত আরাফাত ফায়েম সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামের বাসিন্দা ছিল। এই হত্যাকাণ্ডের ঘটনায় এর আগে থানায় মামলা দায়ের করা হয়, যেখানে মহর আলী মান্নাকে এজাহারনামীয় ২নং আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

আরও পড়ুনঃ  দেশ খণ্ডিত করার ষড়যন্ত্র হলে রুখে দাঁড়াবে জনগণ : মোস্তফা আমীর ফয়সল

​গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সেনবাগ থানা পুলিশ। মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

মাদারীপুরের শিবচরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

ঢাকার বিমানবন্দর এলাকা থেকে সেনবাগের আলোচিত আরাফাত ফায়েম হত্যা মামলার ২নং আসামি গ্রেপ্তার

আপডেটের সময়: ০৫:০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

নোয়াখালীর সেনবাগের চাঞ্চল্যকর আরাফাত ফায়েম (১৭) হত্যা মামলার এজাহারনামীয় ২নং আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেনবাগ থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

​গ্রেপ্তারকৃত আসামির নাম মহর আলী মান্না (৩৬)। তিনি সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামের বাসিন্দা।

আরও পড়ুনঃ  সেনবাগে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা: রাত ৮টার পরও খোলা থাকছে দোকানপাট

​পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত মহর আলী মান্না দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানার পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে। পরবর্তীতে মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সেনবাগ থানা পুলিশের একটি চৌকস দল ঢাকা বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে সফলভাবে আটক করে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে সেনবাগ পেশাজীবী পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

​নিহত আরাফাত ফায়েম সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামের বাসিন্দা ছিল। এই হত্যাকাণ্ডের ঘটনায় এর আগে থানায় মামলা দায়ের করা হয়, যেখানে মহর আলী মান্নাকে এজাহারনামীয় ২নং আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

আরও পড়ুনঃ  গাজীপুরে মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় ও সৌহার্দ্য সমাবেশ