Dhaka ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদারীপুরের শিবচরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ঢাকার বিমানবন্দর এলাকা থেকে সেনবাগের আলোচিত আরাফাত ফায়েম হত্যা মামলার ২নং আসামি গ্রেপ্তার সেনবাগে ১৫৩ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত কারবারি গ্রেপ্তার, দুই সেবনকারীর কারাদণ্ড ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন ইউপি সদস্যকে ঘিরে ফেসবুক পোস্ট, তদন্ত চেয়ে থানায় অভিযোগ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা দেশ খণ্ডিত করার ষড়যন্ত্র হলে রুখে দাঁড়াবে জনগণ : মোস্তফা আমীর ফয়সল প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কৌশল ও সুযোগ’ বিষয়ে আয়োজিত পরামর্শ সভা জরুরি সংবাদ সম্মেলনে বিজয়নগরে জুশনে জুলুশের র‍্যালি স্থগিত ঘোষণা চট্টগ্রামে সেনবাগ পেশাজীবী পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সেনবাগে ১৫৩ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত কারবারি গ্রেপ্তার, দুই সেবনকারীর কারাদণ্ড

নোয়াখালীর সেনবাগে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫৩ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত এক কারবারি ও দুই মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক বিক্রয় ও লেনদেনে ব্যবহৃত একটি স্মার্টফোনও জব্দ করা হয়।

​মঙ্গলবার (২৫ আগস্ট) সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলামের নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযানে এ দণ্ড ও আটকের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  সিঙ্গারবিল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মানিক মিয়ার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা

​ডিএনসি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনবাগ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পুরাতন বোর্ড অফিস-আনজু ব্রিক ফিল্ড সড়ক সংলগ্ন এলাকা এবং পৌরসভার আতব আলী হাজী বাড়িতে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ইয়াবা কেনাবেচা ও সেবনের হাতেনাতে তিনজনকে আটক করা হয়।

​আটককৃতদের মধ্যে তালিকাভুক্ত ইয়াবা কারবারি মোঃ জাহিদুল ইসলাম প্রকাশ সোহাগের (৪০) বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম। অপর দুই ব্যক্তি—মোঃ গোলাম কবির রুবেল (৩৮) ও মোঃ সুমনকে (৩২) প্রকাশ্যে মাদক সেবন করে জনশান্তি বিনষ্ট করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

​অভিযানে উদ্ধারকৃত ১৫৩ পিস ইয়াবা ট্যাবলেটের ওজন প্রায় ১৫ গ্রাম এবং জব্দ করা হয় একটি SYMPHONY ATOM 5 মডেলের স্মার্টফোন।

​নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিস্তার রোধ ও সমাজকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  সেনবাগে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা: রাত ৮টার পরও খোলা থাকছে দোকানপাট
Tag :
জনপ্রিয় পোস্ট

মাদারীপুরের শিবচরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

সেনবাগে ১৫৩ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত কারবারি গ্রেপ্তার, দুই সেবনকারীর কারাদণ্ড

আপডেটের সময়: ০৫:০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

নোয়াখালীর সেনবাগে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫৩ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত এক কারবারি ও দুই মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক বিক্রয় ও লেনদেনে ব্যবহৃত একটি স্মার্টফোনও জব্দ করা হয়।

​মঙ্গলবার (২৫ আগস্ট) সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলামের নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযানে এ দণ্ড ও আটকের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  সিঙ্গারবিল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মানিক মিয়ার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা

​ডিএনসি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনবাগ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পুরাতন বোর্ড অফিস-আনজু ব্রিক ফিল্ড সড়ক সংলগ্ন এলাকা এবং পৌরসভার আতব আলী হাজী বাড়িতে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ইয়াবা কেনাবেচা ও সেবনের হাতেনাতে তিনজনকে আটক করা হয়।

​আটককৃতদের মধ্যে তালিকাভুক্ত ইয়াবা কারবারি মোঃ জাহিদুল ইসলাম প্রকাশ সোহাগের (৪০) বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম। অপর দুই ব্যক্তি—মোঃ গোলাম কবির রুবেল (৩৮) ও মোঃ সুমনকে (৩২) প্রকাশ্যে মাদক সেবন করে জনশান্তি বিনষ্ট করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কৌশল ও সুযোগ’ বিষয়ে আয়োজিত পরামর্শ সভা

​অভিযানে উদ্ধারকৃত ১৫৩ পিস ইয়াবা ট্যাবলেটের ওজন প্রায় ১৫ গ্রাম এবং জব্দ করা হয় একটি SYMPHONY ATOM 5 মডেলের স্মার্টফোন।

​নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিস্তার রোধ ও সমাজকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ঢাকার বিমানবন্দর এলাকা থেকে সেনবাগের আলোচিত আরাফাত ফায়েম হত্যা মামলার ২নং আসামি গ্রেপ্তার