Dhaka ০৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিঙ্গারবিল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মানিক মিয়ার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা সেনবাগে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা: রাত ৮টার পরও খোলা থাকছে দোকানপাট গাজীপুরে মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় ও সৌহার্দ্য সমাবেশ দক্ষিণ আফ্রিকায় জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালনের নির্দেশ পরিবেশ রক্ষায় কালীগঞ্জে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো ১,৭০০ চারা  বরগুনা জেলার তালতলী থানা থেকে একটি চায়না পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি সহ পাঁচ জন গ্রেপ্তার মৌলভীবাজারে সাবেক প্রধান শিক্ষককে কক্ষে তালাবদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ মাইজভাণ্ডারে সৈয়দ মইনুদ্দীন আহমদ (ক.)-এর ১৫তম ওরশের সমাপনী ডিমলার সমস্যা-সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমপি আব্দুস সাত্তারের মতবিনিময়

সিঙ্গারবিল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মানিক মিয়ার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ৭নং সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদ এলাকায় সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদপ্রার্থী মানিক মিয়ার সমর্থনে অনুষ্ঠিত হয়েছে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা।

শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় সিঙ্গারবিল বাজার থেকে শোভাযাত্রাটি শুরু হয়। আয়োজকদের দাবি, এতে পাঁচ শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। শোভাযাত্রাটি ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুনঃ  শিবচরে অজ্ঞাত নারীর মরাদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ

এ সময় মানিক মিয়ার কর্মী-সমর্থকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। শোভাযাত্রাকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শোভাযাত্রা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ৭নং সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মানিক মিয়া।

তিনি বলেন, “আমি ৭নং সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। জনগণ আমাকে চায় বলেই আমার কর্মী-সমর্থকরা আমাকে নিয়ে এই মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেছে। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি সব সময় জনগণের পাশে ছিলাম। তাদের সুখে-দুঃখে, বিপদে-আপদে পাশে থেকেছি এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকতে চাই। আমি নির্বাচিত হই বা না হই, সব সময় জনগণের পাশে থাকব। জনগণের সুখে-দুঃখে, বিপদে-আপদে তাদের পাশে থেকে সেবা করে যাব ইনশাআল্লাহ।”

আরও পড়ুনঃ  তিস্তা সেচ ক্যানেলে ডুবে প্রাণ গেল খালা-ভাগ্নির

মানিক মিয়া সিঙ্গারবিল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে তিনবার দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি একই কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুনঃ  শিবচরে আমন ধান রোপনের ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও বিভিন্ন কর্মসূচিতে ৭নং সিঙ্গারবিল ইউনিয়নে নির্বাচনী আমেজ ক্রমেই বাড়ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিঙ্গারবিল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মানিক মিয়ার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা

সিঙ্গারবিল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মানিক মিয়ার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা

আপডেটের সময়: ১২:৪৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ৭নং সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদ এলাকায় সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদপ্রার্থী মানিক মিয়ার সমর্থনে অনুষ্ঠিত হয়েছে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা।

শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় সিঙ্গারবিল বাজার থেকে শোভাযাত্রাটি শুরু হয়। আয়োজকদের দাবি, এতে পাঁচ শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। শোভাযাত্রাটি ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুনঃ  শিবচরে পুকুর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

এ সময় মানিক মিয়ার কর্মী-সমর্থকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। শোভাযাত্রাকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শোভাযাত্রা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ৭নং সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মানিক মিয়া।

তিনি বলেন, “আমি ৭নং সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। জনগণ আমাকে চায় বলেই আমার কর্মী-সমর্থকরা আমাকে নিয়ে এই মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেছে। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি সব সময় জনগণের পাশে ছিলাম। তাদের সুখে-দুঃখে, বিপদে-আপদে পাশে থেকেছি এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকতে চাই। আমি নির্বাচিত হই বা না হই, সব সময় জনগণের পাশে থাকব। জনগণের সুখে-দুঃখে, বিপদে-আপদে তাদের পাশে থেকে সেবা করে যাব ইনশাআল্লাহ।”

আরও পড়ুনঃ  পরিবেশ রক্ষায় কালীগঞ্জে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো ১,৭০০ চারা 

মানিক মিয়া সিঙ্গারবিল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে তিনবার দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি একই কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুনঃ  ডিমলার সমস্যা-সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমপি আব্দুস সাত্তারের মতবিনিময়