Dhaka ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পূবাইলে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের ৩ কর্মী গ্রেপ্তার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩ বরগুনায় আদালতের রায়ের অপব্যবহার, ভাড়াটে লোক দিয়ে ভুমি দখলের চেষ্টা শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত ১ শ্রীমঙ্গলে জালে আটকা সাপকে জীবিত উদ্ধার মাদারীপুরে মহিলা মাদ্রাসার ভেতর হাতবোমা বিস্ফোরণ, আহত ৪ উন্নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষেই সম্ভব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম  অভাব আর অসুস্থতাকে বুড়ো আঙুল দেখিয়ে জিপিএ-৫ পেল শিবচরের নদীভাঙা এলাকার আমেনা ঈদে মিলাদুন্নবী (সা.) ও জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাংগাইলে ছাত্রফ্রন্টের দাওয়াতি মিশন অনুষ্ঠিত প্রকৃতির নিপুণ কারিগর বাবুই পাখি ও তার ঝুলন্ত বাসা প্রকৃতি থেকে আজ বিলুপ্তির পথে

বরগুনায় আদালতের রায়ের অপব্যবহার, ভাড়াটে লোক দিয়ে ভুমি দখলের চেষ্টা

  • মেজবাহ মাসুম :
  • আপডেটের সময়: ১২:৩৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ২৬ সময় দেখুন

বরগুনায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের একটি রায়কে পুঁজি করে রায়ের বাইরের জমি দখলের চেষ্টা, ভাড়াটে লোক দিয়ে মহড়া এবং এলাকাবাসীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বন বিভাগের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে।

অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল বারেক ওরফে “বারেক রেঞ্জার”। তিনি বন বিভাগের সাবেক কর্মকর্তা।

শুক্রবার রাতে এ ঘটনায় বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী তৌফিকুজ্জামান তুহিন মোল্লা।

অভিযোগ সূত্রে জানা যায়, বারেক রেঞ্জার বরগুনা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে একটি রায় পান। কিন্তু ওই রায়ে তিনি যে দাগগুলোর কথা উল্লেখ করেননি এবং মামলায় যাদের বিবাদী করেননি, সেই জমিগুলোতেই তিনি এখন দখলের চেষ্টা করছেন।

আরও পড়ুনঃ  ডিমলার ১০ শিক্ষা প্রতিষ্ঠানে ডুয়েল-ডেস্ক বেঞ্চ বিতরণ

এজন্য তিনি ৪০-৫০ জন ভাড়াটে লোক, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিচ্ছেন এবং সাধারণ মানুষকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ।

ঘটনাটি ঘটেছে বরগুনা সদরের ২ নং গৌরীচন্না ইউনিয়নের বড় গৌরীচন্না মৌজায়। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দুপুরে বিপুল সংখ্যক ভাড়াটে লোক ও দেশীয় অস্ত্র নিয়ে তিনি এ তাণ্ডব চালান।

এলাকার বাসিন্দা আলহাজ্ব মো. মিজানুর রহমান বলেন, “আমাদের জমি এখানে সবচেয়ে পুরনো। বারেক সাহেব আমাকে কোনো মামলায় বিবাদীও করেননি। হঠাৎ শুনলাম তিনি আমার জমি দখলে নিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন।”

আরও পড়ুনঃ  অভাব আর অসুস্থতাকে বুড়ো আঙুল দেখিয়ে জিপিএ-৫ পেল শিবচরের নদীভাঙা এলাকার আমেনা

আরেক বাসিন্দা রং মিস্ত্রি আবু হানিফা বলেন, “আমি গুরুতর অসুস্থ ও শয্যাশায়ী। দুই-তিন দিন আগে বারেক রেঞ্জার বাড়িতে এসে হুমকি দিয়ে গেছেন, জমিতে নামলে আমার সমস্যা হবে।”

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, “তিনি যদি আদালতের রায় পেয়েই থাকেন, তাহলে আদালতের মাধ্যমে জমি বুঝে নিক। আমাদের জমি দখলের চেষ্টা করছেন কেন?

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে যুব বিভাগের সমাবেশ ও যুব র‍্যালি অনুষ্ঠিত

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ আবু সাহাদাত মো. হাসনাইন পারভেজ বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিষয় অভিযুক্ত অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা আবদুল বারেক রেঞ্জারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে বাড়িতে পাওয়া যায়নি এবং তার দুটি মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ করে নিরীহ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং আদালতের রায়ের অপব্যবহার বন্ধ করা হোক।

Tag :
জনপ্রিয় পোস্ট

পূবাইলে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের ৩ কর্মী গ্রেপ্তার

বরগুনায় আদালতের রায়ের অপব্যবহার, ভাড়াটে লোক দিয়ে ভুমি দখলের চেষ্টা

আপডেটের সময়: ১২:৩৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

বরগুনায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের একটি রায়কে পুঁজি করে রায়ের বাইরের জমি দখলের চেষ্টা, ভাড়াটে লোক দিয়ে মহড়া এবং এলাকাবাসীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বন বিভাগের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে।

অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল বারেক ওরফে “বারেক রেঞ্জার”। তিনি বন বিভাগের সাবেক কর্মকর্তা।

শুক্রবার রাতে এ ঘটনায় বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী তৌফিকুজ্জামান তুহিন মোল্লা।

অভিযোগ সূত্রে জানা যায়, বারেক রেঞ্জার বরগুনা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে একটি রায় পান। কিন্তু ওই রায়ে তিনি যে দাগগুলোর কথা উল্লেখ করেননি এবং মামলায় যাদের বিবাদী করেননি, সেই জমিগুলোতেই তিনি এখন দখলের চেষ্টা করছেন।

আরও পড়ুনঃ  শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত ১

এজন্য তিনি ৪০-৫০ জন ভাড়াটে লোক, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিচ্ছেন এবং সাধারণ মানুষকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ।

ঘটনাটি ঘটেছে বরগুনা সদরের ২ নং গৌরীচন্না ইউনিয়নের বড় গৌরীচন্না মৌজায়। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দুপুরে বিপুল সংখ্যক ভাড়াটে লোক ও দেশীয় অস্ত্র নিয়ে তিনি এ তাণ্ডব চালান।

এলাকার বাসিন্দা আলহাজ্ব মো. মিজানুর রহমান বলেন, “আমাদের জমি এখানে সবচেয়ে পুরনো। বারেক সাহেব আমাকে কোনো মামলায় বিবাদীও করেননি। হঠাৎ শুনলাম তিনি আমার জমি দখলে নিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন।”

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে জালে আটকা সাপকে জীবিত উদ্ধার