Dhaka ১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদারীপুরের শিবচরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ঢাকার বিমানবন্দর এলাকা থেকে সেনবাগের আলোচিত আরাফাত ফায়েম হত্যা মামলার ২নং আসামি গ্রেপ্তার সেনবাগে ১৫৩ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত কারবারি গ্রেপ্তার, দুই সেবনকারীর কারাদণ্ড ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন ইউপি সদস্যকে ঘিরে ফেসবুক পোস্ট, তদন্ত চেয়ে থানায় অভিযোগ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা দেশ খণ্ডিত করার ষড়যন্ত্র হলে রুখে দাঁড়াবে জনগণ : মোস্তফা আমীর ফয়সল প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কৌশল ও সুযোগ’ বিষয়ে আয়োজিত পরামর্শ সভা জরুরি সংবাদ সম্মেলনে বিজয়নগরে জুশনে জুলুশের র‍্যালি স্থগিত ঘোষণা চট্টগ্রামে সেনবাগ পেশাজীবী পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ডাকাতি-মাদক-অস্ত্র: সেনবাগে পুলিশের জালে ১৪ মামলার দুর্ধর্ষ আসামি

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি, দস্যুতা, মাদক, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং অস্ত্র মামলাসহ মোট ১৪টি মামলার আসামি মো. নয়ন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সেনবাগ থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আত্মগোপনে থাকা মো. নয়ন মিয়াকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  ইউপি সদস্যকে ঘিরে ফেসবুক পোস্ট, তদন্ত চেয়ে থানায় অভিযোগ

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম সরকার জানান, গ্রেফতারকৃত নয়ন মিয়ার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, মাদক, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং অস্ত্র আইনে দায়েরকৃত মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

আরও পড়ুনঃ  গাজীপুরে মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় ও সৌহার্দ্য সমাবেশ

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সেনবাগ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, মাদক ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
Tag :
জনপ্রিয় পোস্ট

মাদারীপুরের শিবচরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

ডাকাতি-মাদক-অস্ত্র: সেনবাগে পুলিশের জালে ১৪ মামলার দুর্ধর্ষ আসামি

আপডেটের সময়: ১১:৫৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি, দস্যুতা, মাদক, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং অস্ত্র মামলাসহ মোট ১৪টি মামলার আসামি মো. নয়ন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সেনবাগ থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আত্মগোপনে থাকা মো. নয়ন মিয়াকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  ঢাকার বিমানবন্দর এলাকা থেকে সেনবাগের আলোচিত আরাফাত ফায়েম হত্যা মামলার ২নং আসামি গ্রেপ্তার

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম সরকার জানান, গ্রেফতারকৃত নয়ন মিয়ার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, মাদক, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং অস্ত্র আইনে দায়েরকৃত মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

আরও পড়ুনঃ  সেনবাগে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা: রাত ৮টার পরও খোলা থাকছে দোকানপাট